Main Menu

আল মিনার নিউজ

 

চট্টগ্রাম বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ!

এসেছে। জাহাজটি বন্দরে ভেড়ার সময় প্রতিনিধি দলকে স্বাগত জানান বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে বন্দরের প্রবেশমুখে পৌঁছালে সামরিক রীতি অনুযায়ী বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে জাহাজটিকে অভ্যর্থনা জানানো হয়। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত এ মহড়ার মূল লক্ষ্য সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করা এবং যৌথ অভিযান পরিচালনায় দুই দেশের নৌসদস্যদের সক্ষমতা বৃদ্ধি করা। সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের যৌথ প্রশিক্ষণ মহড়া বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা, সমন্বয় ও সহযোগিতা জোরদারে ভূমিকা রাখবে। একই সঙ্গে সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করা এবং নৌসদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতেও সহায়ক হবে। আগামীRead More


বিশৃঙ্খলা বন্ধ না হলে মালিকরা আর ফ্যাক্টরি চালাতে চান না: বিজিএমইএ সভাপতি

পোশাকশিল্পে চলমান বিশৃঙ্খলা ও কারখানা ভাঙচুর বন্ধ না হলে মালিকরা আর কারখানা চালু রাখতে চান না বলে জানিয়েছেন তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু। রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় নিজ কার্যালয়ে সময় সংবাদকে এ কথা বলেন তিনি। বিজিএমইএ সভাপতি বলেন, ‘আমাদের প্রতিটি সদস্য প্রতিদিন ফ্যাক্টরি পরিচালনা করতে চান। কারণ উদ্যোগ নেয়া হয়েছে কারখানা চালু রাখার জন্যই। কিন্তু কারখানা পরিচালনা করার মতো পরিবেশ যদি না থাকে, তবে তা চালানো সম্ভব নয়। ন্যূনতম মজুরি বোর্ড গঠনের প্রজ্ঞাপন জারি হয়েছে এবং এই বার্তা আগেই শ্রমিকদের দেয়া হয়েছিল। কিন্তু তারপরও এইRead More


৭ নভেম্বর সরকারি ছুটি, আছে দুঃসংবাদও

প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এ সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি-৬ শাখা থেকে সম্প্রতি ছুটি ঘোষণা করে উপসচিব ওয়ালীউল দামান স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে চলতি বছরের ৭ নভেম্বরের ছুটি নিয়ে আছে দুঃসংবাদও। এ বছর ৭ নভেম্বর পড়েছে শনিবার। যা সাপ্তাহিক ছুটির দিন। যে কারণে ছুটি ভোগ করতে পারছেন না সরকারি চাকরিজীবীরা। এর আগে ৫ অক্টোবরের মন্ত্রিসভায় মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। দিনটি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনRead More


সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ থাকা উচিত বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রোগীদের ভালোবেসে চিকিৎসা দিলে অনেক সমস্যার সমাধান সম্ভব। রবিবার (১ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘সোসাইটি অব ওটোলারিঙ্গোলজিস্টস অ্যান্ড হেড-নেক সার্জনস অব বাংলাদেশ’-এর বৈজ্ঞানিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের স্বাস্থ্যসেবা প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, ‘আমাদের রাজনৈতিক অঙ্গীকারগুলোর মধ্যে অন্যতম হলো দেশের সব মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। এটি জনগণের মৌলিক অধিকার। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, স্বাধীনতার ৫৭ বছর পেরিয়ে গেলেও আমরা সবRead More


রাজনৈতিক শূন্যতা ঢাকতেই অযৌক্তিক লংমার্চ কর্মসূচি দেওয়া হয়েছে: রিজভী

সরকারের ইতিবাচক কর্মকাণ্ডকে বিভ্রান্ত করার অসৎ উদ্দেশ্যেই বিরোধী দলগুলো অযৌক্তিকভাবে লংমার্চ কর্মসূচি পালন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (৩১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানী ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ঢাকা)-এর পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিরোধী দলগুলোর চলমান লংমার্চ প্রসঙ্গে রিজভী আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে লংমার্চ কর্মসূচি দেওয়ার কোনো যৌক্তিকতাই নেই। মূলত বিরোধী শিবিরে এক ধরনের রাজনৈতিক শূন্যতা এবং রাজনৈতিক কর্মসূচির তীব্র ঘাটতি তৈরি হয়েছে। জনগণের দৃষ্টিRead More


বাসায় মাদক ও ডিজে পার্টি: পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির বরখাস্ত

রাজধানীর ভাটারা থানা এলাকার নিজের ফ্ল্যাটে মাদক সেবন ও ডিজে পার্টির আয়োজন করার অভিযোগে পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তের পাশাপাশি তাকে রাঙামাটির বেতবুনিয়ায় অবস্থিত পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস) সংযুক্ত করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর স্বাক্ষরে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, গত ১৯ অক্টোবর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) উত্তর শাখা ভাটারা থানার পুলিশ হাউজিং আবাসিক এলাকায় জহিরের বাসায় একটি গোপন অভিযান পরিচালনা করে।Read More


এইচএসসির ফল প্রকাশ: গড় পাসের হার ৫২.১২ শতাংশ, কমেছে ৬.৭১%

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। গত বছরের তুলনায় এ বছর পাসের হার উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। ২০২৫ সালে যেখানে গড় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ, সেখানে এবার পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ। শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন শিক্ষা এবং প্রাথমিকRead More


টঙ্গীতে বাসায় ইয়াবা কারখানার সন্ধান, গ্রেপ্তার ১

গাজীপুরের টঙ্গীতে আবাসিক বাড়িতে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে থানা পুলিশ। এ ঘটনায় নাজমুল ইসলাম বাপ্পি (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও রাসায়নিক উপাদান। বাপ্পির দাবি, ইন্টারনেট, ফেসবুক ও ইউটিউব থেকে তথ্য সংগ্রহ করে নিজেই ইয়াবা তৈরির কারখানা গড়ে তোলেন তিনি। শুক্রবার দিবাগত রাত ১টার (৩১ অক্টোবর) দিকে টঙ্গীর পাগার আলেকটেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কয়েক দিন ধরে নাজমুলের বাড়ির ওপর নজরদারি করছিল পুলিশ। পরে রাতে অভিযান চালিয়ে বাড়িতেRead More


লক্ষ্মীপুরের ৫টি কলেজে পাশ করেনি কেউ

‎এইচএসসি ও সমমানের পরীক্ষার ২০২৬ সালের ফলাফলে লক্ষ্মীপুর জেলার ৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এসব কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া মোট ১৯জন শিক্ষার্থীর সবাই ফেল করেছেন। ‎ ‎এইবছর লক্ষ্মীপুর জেলায় এইচএসসিতে পাশের হার ৪১.২৯%, জিপিএ-৫ পেয়েছে ৮১ জন,মোট পরীক্ষার্থী ৮৭৭৭ জন,কৃতকার্য হয়েছে ৩৬২৪ জন, অকৃতকার্য হয়েছে ৫১৫৩ জন শিক্ষার্থী। ‎ ‎২০২৬ এইচএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে জানা যায়,ফজুমিয়ার হাট হাইস্কুল এন্ড কলেজ ৭ জন,পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ৬ জন,বীর মুক্তিযোদ্ধা ড. মমতাজ উদ্দিন আলোকিত কলেজ: ৩ জন,তোরাবগঞ্জ হাইস্কুল এন্ড কলেজ ২ জন,ক্যামব্রিজ সিটি কলেজRead More


ইউক্রেনকে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্রমবর্ধমান ও বিধ্বংসী বিমান হামলা প্রতিহত করতে ইউক্রেনের কাছে ৫০০টি সর্বাধুনিক ‘প্যাট্রিয়ট’ ক্ষেপণাস্ত্র বিক্রির আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন এই সামরিক সহায়তা অনুমোদিত হলেও তা ইউক্রেনীয় বাহিনীর হাতে পৌঁছাতে কয়েক বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিবিসির বরাতে জানা যায়, স্থানীয় সময় শুক্রবার (৩০ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, উচ্চপ্রযুক্তির পিএসি-৩ (PAC-3) ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র প্যাকেজটি নিশ্চিত করতে আনুমানিক ২১০ কোটি মার্কিন ডলার ব্যয় হবে। এই অর্থের জোগান কোনো মার্কিন সরকারি তহবিল থেকে যাবে না; বরং ইউক্রেন সহায়তার আন্তর্জাতিক ‘জাম্পস্টার্ট’ কর্মসূচির আওতায় কানাডা,Read More