Main Menu

রাজপথে প্রাইভেট মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা, মাদকবিরোধী ঐতিহাসিক মানববন্ধন

‘মাদকমুক্ত বরগুনা চাই, সুস্থ-সুন্দর সমাজ চাই’এই স্লোগানে বরগুনায় মাদকের বিরুদ্ধে ব্যতিক্রমী মানববন্ধন করেছেন বেসরকারি প্রাইভেট মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা। এ মানববন্ধনে বরগুনা পৌরসভার সকল প্রাইভেট মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও অভিবাকরা উপস্থিত হন।

বুধবার (২৫ নভেম্বর) বরগুনা শহরের বাবে জান্নাত মাদ্রাসা প্রাঙ্গণে বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ফাউন্ডেশন, বরগুনা জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদক একটি পরিবারকে ধ্বংসের পাশাপাশি পুরো সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে বিপথগামী করে। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে এখনই সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা জরুরি।

তারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানই যথেষ্ট নয়; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘মাদককে না বলুন’, ‘মাদকমুক্ত বরগুনা চাই’, ‘সুস্থ যুবসমাজ গড়তে মাদক প্রতিরোধ করুন’ এমন বিভিন্ন স্লোগান দেন। আয়োজকরা জানান, একটি মাদকমুক্ত, নিরাপদ ও সুন্দর সমাজ গঠনের লক্ষ্যেই তাদের এ কর্মসূচি। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *