সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদি ঐক্য গড়ার আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান
দেশের বৃহত্তর স্বার্থে সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী যে ঐক্যের ডাক দিয়েছেন তা দেশের কথা চিন্তাভাবনা করেই দিয়েছেন। তবে এই ঐক্য কেবল সাময়িক না হয়ে সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদি হওয়া প্রয়োজন।
বুধবার (২৫ নভেম্বর) অস্ট্রেলিয়া সফর শেষে সকাল ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় আওয়ামী লীগের বর্তমান ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্রের এখনো কোনো পরিবর্তন হয়নি। অতীতে তাদের নির্যাতনে অতিষ্ঠ হয়েই বাংলাদেশের যুবসমাজ তাদের দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছিল।
আওয়ামী লীগের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে ডা. শফিকুর রহমান আরও মন্তব্য করেন, দেশে সংঘটিত সব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটিকে ধৈর্য ধরতে হবে।
Related News
১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞা
মহান বিজয় দিবস ২০২৬ উদ্যাপন উপলক্ষে আগামী ১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত সাভারের জাতীয়Read More
রাজপথে প্রাইভেট মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা, মাদকবিরোধী ঐতিহাসিক মানববন্ধন
‘মাদকমুক্ত বরগুনা চাই, সুস্থ-সুন্দর সমাজ চাই’এই স্লোগানে বরগুনায় মাদকের বিরুদ্ধে ব্যতিক্রমী মানববন্ধন করেছেন বেসরকারি প্রাইভেটRead More
