Wednesday, November 25th, 2026
১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞা
মহান বিজয় দিবস ২০২৬ উদ্যাপন উপলক্ষে আগামী ১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত সাভারের জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক তথ্যবিবরণীতে এ নির্দেশনার কথা জানানো হয়। তথ্যবিবরণীতে বলা হয়েছে, মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য আগামী ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত স্মৃতিসৌধের অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। এ ছাড়া ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের সকালে আমন্ত্রিত অতিথিরা স্মৃতিসৌধ এলাকা ত্যাগ না করা পর্যন্ত সর্বসাধারণকে সেখানে প্রবেশ না করার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৬ ডিসেম্বরRead More
রাজপথে প্রাইভেট মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা, মাদকবিরোধী ঐতিহাসিক মানববন্ধন
‘মাদকমুক্ত বরগুনা চাই, সুস্থ-সুন্দর সমাজ চাই’এই স্লোগানে বরগুনায় মাদকের বিরুদ্ধে ব্যতিক্রমী মানববন্ধন করেছেন বেসরকারি প্রাইভেট মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা। এ মানববন্ধনে বরগুনা পৌরসভার সকল প্রাইভেট মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও অভিবাকরা উপস্থিত হন। বুধবার (২৫ নভেম্বর) বরগুনা শহরের বাবে জান্নাত মাদ্রাসা প্রাঙ্গণে বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ফাউন্ডেশন, বরগুনা জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, মাদক একটি পরিবারকে ধ্বংসের পাশাপাশি পুরো সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে বিপথগামী করে। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে এখনই সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা জরুরি। তারা আরও বলেন, মাদকের বিরুদ্ধেRead More
সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদি ঐক্য গড়ার আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান
দেশের বৃহত্তর স্বার্থে সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী যে ঐক্যের ডাক দিয়েছেন তা দেশের কথা চিন্তাভাবনা করেই দিয়েছেন। তবে এই ঐক্য কেবল সাময়িক না হয়ে সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদি হওয়া প্রয়োজন। বুধবার (২৫ নভেম্বর) অস্ট্রেলিয়া সফর শেষে সকাল ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় আওয়ামী লীগের বর্তমান ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্রের এখনো কোনো পরিবর্তন হয়নি। অতীতে তাদের নির্যাতনে অতিষ্ঠ হয়েইRead More
মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার
গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে সম্পৃক্ততার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়, যেখানে তিনি কর্মরত ছিলেন। গ্রেপ্তারকৃত আবুল হাসান ৩৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন কর্মকর্তা এবং তাঁর নিজ বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। ২০২৪ সালের ৫ আগস্টের আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন এবং পরবর্তী সময়ে তাঁকে এসআরবিতে বদলি করা হয়েছিল। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেRead More
৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী
দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (২৫ নভেম্বর) সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ের নিচে কয়েক ধরনের বাইসাইকেল চালিয়ে দেখেন তিনি। দেশের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য আনা এসব বাইসাইকেলের নমুনা তাঁর সামনে উপস্থাপন করা হয়। বাইসাইকেল চালানোর উদ্দেশ্য ছিল ভিন্ন, মেধাবী ছাত্রীদের জন্য সরকারের উপহার হিসেবে নির্ধারিত বাইসাইকেলের মান ও ব্যবহারিক দিক নিজে পরখ করে দেখা। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে মেধাবী ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য কয়েক ধরনের বাইসাইকেল প্রধানমন্ত্রীর কাছে নিয়ে আসা হয়। তিনিRead More
একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্পের অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ের ১০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে পাঁচটি নতুন, চারটি সংশোধিত এবং একটি প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ১২ হাজার ৭৭৫ কোটি ৯৯ লাখ টাকা, প্রকল্প ঋণ থেকে ৮ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ২ হাজার ৩৯০ কোটি ৪৭ লাখ টাকা ব্যয় করা হবে। বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদনRead More
সাত জেলায় নতুন পুলিশ সুপার, বদলি ১৪ কর্মকর্তা
দেশের সাত জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে এসপি পদমর্যাদার আরও সাত কর্মকর্তাসহ বিসিএস (পুলিশ) ক্যাডারের মোট ১৪ কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার আমিরুল ইসলামকে সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার মোহাম্মদ হারুনRead More
রাষ্ট্রপতির সঙ্গে ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নটর ডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিনিধিদল। বুধবার (২৫ নভেম্বর) বঙ্গভবনে ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদের নেতৃত্বে প্রতিনিধিদলটি এ সময় নটর ডেম কলেজের জন্য জায়গা বরাদ্দের বিষয়ে একটি আবেদন রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেন। রাষ্ট্রপতি আবেদনটি গ্রহণ করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। নটর ডেম কলেজের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, কলেজটির পরিবেশ, শিক্ষা ব্যবস্থাপনা, ছাত্র-শিক্ষক সম্পর্ক, পাঠদান পদ্ধতি ও প্রশাসন প্রশংসনীয়। এ কারণেই কয়েক যুগ ধরে কলেজটি দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদাRead More
আ. লীগ আর রাজনীতিতে ফিরতে পারবেনা: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত আছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘তারা কঠোর নজরদারিতে রয়েছে।’ বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দল হিসেবে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। তবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না সিদ্ধান্ত আদালতের। দল হিসেবে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘পলাতক ফ্যাসিস্ট শক্তি আর রাজনীতি করতে পারবে না। একমাত্র কূটনৈতিক চ্যানেলেই তাদের প্রতর্পণ সম্ভব।’ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পলাতক ফ্যাসিস্টদেরRead More
যুবদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা
সারাদেশে আগামী রোববার ও সোমবার মিছিল ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল। ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে’ এই কর্মসূচি পালন করবে সংগঠনটি। বুধবার (২৫ নভেম্বর) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৯ নভেম্বর (রোববার) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদল রাজধানীতে পৃথকভাবে মিছিল ও সমাবেশ করবে। একই দিনে দেশের সব জেলা ও মহানগর যুবদল নিজ নিজ ইউনিটের উদ্যোগে কর্মসূচি পালন করবে। এ ছাড়া ৩০ নভেম্বর (সোমবার) উপজেলা,Read More
