Main Menu

Saturday, October 31st, 2026

 

রাজনৈতিক শূন্যতা ঢাকতেই অযৌক্তিক লংমার্চ কর্মসূচি দেওয়া হয়েছে: রিজভী

সরকারের ইতিবাচক কর্মকাণ্ডকে বিভ্রান্ত করার অসৎ উদ্দেশ্যেই বিরোধী দলগুলো অযৌক্তিকভাবে লংমার্চ কর্মসূচি পালন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (৩১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানী ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ঢাকা)-এর পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিরোধী দলগুলোর চলমান লংমার্চ প্রসঙ্গে রিজভী আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে লংমার্চ কর্মসূচি দেওয়ার কোনো যৌক্তিকতাই নেই। মূলত বিরোধী শিবিরে এক ধরনের রাজনৈতিক শূন্যতা এবং রাজনৈতিক কর্মসূচির তীব্র ঘাটতি তৈরি হয়েছে। জনগণের দৃষ্টিRead More


বাসায় মাদক ও ডিজে পার্টি: পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির বরখাস্ত

রাজধানীর ভাটারা থানা এলাকার নিজের ফ্ল্যাটে মাদক সেবন ও ডিজে পার্টির আয়োজন করার অভিযোগে পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তের পাশাপাশি তাকে রাঙামাটির বেতবুনিয়ায় অবস্থিত পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস) সংযুক্ত করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর স্বাক্ষরে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, গত ১৯ অক্টোবর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) উত্তর শাখা ভাটারা থানার পুলিশ হাউজিং আবাসিক এলাকায় জহিরের বাসায় একটি গোপন অভিযান পরিচালনা করে।Read More


এইচএসসির ফল প্রকাশ: গড় পাসের হার ৫২.১২ শতাংশ, কমেছে ৬.৭১%

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। গত বছরের তুলনায় এ বছর পাসের হার উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। ২০২৫ সালে যেখানে গড় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ, সেখানে এবার পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ। শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন শিক্ষা এবং প্রাথমিকRead More


টঙ্গীতে বাসায় ইয়াবা কারখানার সন্ধান, গ্রেপ্তার ১

গাজীপুরের টঙ্গীতে আবাসিক বাড়িতে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে থানা পুলিশ। এ ঘটনায় নাজমুল ইসলাম বাপ্পি (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও রাসায়নিক উপাদান। বাপ্পির দাবি, ইন্টারনেট, ফেসবুক ও ইউটিউব থেকে তথ্য সংগ্রহ করে নিজেই ইয়াবা তৈরির কারখানা গড়ে তোলেন তিনি। শুক্রবার দিবাগত রাত ১টার (৩১ অক্টোবর) দিকে টঙ্গীর পাগার আলেকটেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কয়েক দিন ধরে নাজমুলের বাড়ির ওপর নজরদারি করছিল পুলিশ। পরে রাতে অভিযান চালিয়ে বাড়িতেRead More


লক্ষ্মীপুরের ৫টি কলেজে পাশ করেনি কেউ

‎এইচএসসি ও সমমানের পরীক্ষার ২০২৬ সালের ফলাফলে লক্ষ্মীপুর জেলার ৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এসব কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া মোট ১৯জন শিক্ষার্থীর সবাই ফেল করেছেন। ‎ ‎এইবছর লক্ষ্মীপুর জেলায় এইচএসসিতে পাশের হার ৪১.২৯%, জিপিএ-৫ পেয়েছে ৮১ জন,মোট পরীক্ষার্থী ৮৭৭৭ জন,কৃতকার্য হয়েছে ৩৬২৪ জন, অকৃতকার্য হয়েছে ৫১৫৩ জন শিক্ষার্থী। ‎ ‎২০২৬ এইচএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে জানা যায়,ফজুমিয়ার হাট হাইস্কুল এন্ড কলেজ ৭ জন,পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ৬ জন,বীর মুক্তিযোদ্ধা ড. মমতাজ উদ্দিন আলোকিত কলেজ: ৩ জন,তোরাবগঞ্জ হাইস্কুল এন্ড কলেজ ২ জন,ক্যামব্রিজ সিটি কলেজRead More


ইউক্রেনকে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্রমবর্ধমান ও বিধ্বংসী বিমান হামলা প্রতিহত করতে ইউক্রেনের কাছে ৫০০টি সর্বাধুনিক ‘প্যাট্রিয়ট’ ক্ষেপণাস্ত্র বিক্রির আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন এই সামরিক সহায়তা অনুমোদিত হলেও তা ইউক্রেনীয় বাহিনীর হাতে পৌঁছাতে কয়েক বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিবিসির বরাতে জানা যায়, স্থানীয় সময় শুক্রবার (৩০ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, উচ্চপ্রযুক্তির পিএসি-৩ (PAC-3) ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র প্যাকেজটি নিশ্চিত করতে আনুমানিক ২১০ কোটি মার্কিন ডলার ব্যয় হবে। এই অর্থের জোগান কোনো মার্কিন সরকারি তহবিল থেকে যাবে না; বরং ইউক্রেন সহায়তার আন্তর্জাতিক ‘জাম্পস্টার্ট’ কর্মসূচির আওতায় কানাডা,Read More


‘যুদ্ধ নয়, জনকল্যাণ চাই’- মেলোনি সরকারের বিরুদ্ধে তরুণদের গর্জন

শিক্ষা খাতে ধারাবাহিক বাজেট কাটছাঁট, জীবনযাত্রার সীমাহীন ব্যয় বৃদ্ধি এবং জনকল্যাণমূলক খাত বাদ দিয়ে মেলোনি সরকারের অতিরিক্ত সামরিক ব্যয় বা অস্ত্রভাণ্ডার বাড়ানোর নীতির প্রতিবাদে ইতালিতে সর্বাত্মক সাধারণ ধর্মঘট পালিত হয়েছে। দেশের প্রধান প্রধান শহর রোম, মিলান, তুরিন ও বোলোনিয়াসহ প্রায় ৫০টিরও বেশি স্থানে হাজার হাজার ছাত্র-যুব ও শ্রমিক একযোগে রাজপথে নেমে আসেন। ইউএসবি ট্রেড ইউনিয়নের আহ্বানে আয়োজিত এ কর্মসূচিতে হাজার হাজার তরুণ লাল পতাকা ও নানা প্রতিবাদী ব্যানার নিয়ে শোভাযাত্রা করেন। আন্দোলনকারীদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে, শিক্ষা খাতে পর্যাপ্ত সরকারি বরাদ্দ নিশ্চিত করা, আকাশছোঁয়া জীবনযাত্রার ব্যয় কমানো, সাশ্রয়ী আবাসন সুবিধাRead More


ন্যূনতম বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ৩ ঘণ্টা অবরোধ, পুলিশ-শ্রমিক সংঘর্ষ

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রায় তিন ঘণ্টা অবরোধ করে রেখে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। শনিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে মহাসড়ক থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিতে পুলিশ চেষ্টা চালালে উভয় পক্ষের মধ্যে চরম সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে, অন্যদিকে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এর আগে দুপুর আড়াইটার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন ‘ইন্টারস্টপ’ কারখানার শ্রমিকেরা। টিফিন বিরতির পর কাজে যোগ না দিয়েRead More


ডিজিটাল দুনিয়াতেও ঝড় তুললেন বার্সা কোচ হান্সি ফ্লিক

আধুনিক ফুটবলে ক্লাব ও সমর্থকদের মেলবন্ধন এখন আর কেবল স্টেডিয়ামের ৯০ মিনিটের উত্তেজনার মধ্যেই সীমাবদ্ধ নেই। মাঠের বাইরের আবেগ ও ভালোবাসা এখন সমানভাবে প্রতিফলিত হয় ডিজিটাল দুনিয়ায়। যার সাম্প্রতিকতম ও উজ্জ্বলতম প্রমাণ মিলল বার্সেলোনার বর্তমান কোচ হান্সি ফ্লিকের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার ঘটনাকে কেন্দ্র করে। ক্লাবটির ভক্তরা যে তাদের এই জার্মান ট্যাকটিশিয়ানকে কতটা হৃদয়ের মণিকোঠায় স্থান দিয়েছেন, তার এক অনন্য এবং বিরল নিদর্শন দেখা গেল সামাজিক যোগাযোগমাধ্যমের এই নতুন অধ্যায়ে। মাত্র একদিনের ব্যবধানে, অর্থাৎ ২৪ ঘণ্টা পূর্ণ হওয়ার আগেই ইনস্টাগ্রামে ১ মিলিয়নেরও বেশি ফলোয়ার অর্জন করে এক বিরল রেকর্ডের জন্মRead More


রাষ্ট্রপক্ষের কৌসুলীর সন্দেহ শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোর কারণে তাহসিফ খুন হয়েছেন

বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। শনিবার (৩১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন নারীসহ বারে যাওয়া আসার ভিডিও ভাইরাল হয়। শনিবার (৩১ অক্টোবর) রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আজিজুল হক দিদার চাঞ্চল্যকর তথ্য তুলে ধরে বলেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশত্যাগের সময়কার ভিডিও ধারণ করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার কারণেই তাহসিফকে পরিকল্পিতভাবেRead More