Main Menu

লক্ষ্মীপুরের ৫টি কলেজে পাশ করেনি কেউ

‎এইচএসসি ও সমমানের পরীক্ষার ২০২৬ সালের ফলাফলে লক্ষ্মীপুর জেলার ৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এসব কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া মোট ১৯জন শিক্ষার্থীর সবাই ফেল করেছেন। ‎ ‎এইবছর লক্ষ্মীপুর জেলায় এইচএসসিতে পাশের হার ৪১.২৯%, জিপিএ-৫ পেয়েছে ৮১ জন,মোট পরীক্ষার্থী ৮৭৭৭ জন,কৃতকার্য হয়েছে ৩৬২৪ জন, অকৃতকার্য হয়েছে ৫১৫৩ জন শিক্ষার্থী। ‎ ‎২০২৬ এইচএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে জানা যায়,ফজুমিয়ার হাট হাইস্কুল এন্ড কলেজ ৭ জন,পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ৬ জন,বীর মুক্তিযোদ্ধা ড. মমতাজ উদ্দিন আলোকিত কলেজ: ৩ জন,তোরাবগঞ্জ হাইস্কুল এন্ড কলেজ ২ জন,ক্যামব্রিজ সিটি কলেজ ১জন সহ মোট ১৯জন শিক্ষার্থীর কেউই পাশ করেনি।

‎এসব প্রতিষ্ঠানে শতভাগ ফেলের ঘটনায় স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

‎কয়েকজন অভিভাবক জানান, নিয়মিত ক্লাস না হওয়া এবং প্রাতিষ্ঠানিক নজরদারির অভাবেই কলেজের সব শিক্ষার্থী ফেল করেছে।

জেলা শিক্ষা অফিসের কর্মকর্তারা জানান, কেন এই প্রতিষ্ঠানগুলো থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারল না, সে বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ‎ ‎এই বিষয়ে কলেজগুলোর কতৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

‎অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ মেজবা উল আলম ভূঁইয়া ‎জানান,শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী যে সকল কলেজের কেউ পাশ করেনি। তাদেরকে চিঠি দেওয়া হবে । সে আলোকে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *