Main Menu

Sunday, November 1st, 2026

 

শ্রমিক অসন্তোষে ৫২৯ পোশাক কারখানায় ছুটি ঘোষণা

চলমান শ্রমিক অসন্তোষে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৫২৯টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় চলমান পরিস্থিতি ইস্যুতে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এ তথ্য জানায়। সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান বলেন, পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে সব কারখানা বন্ধ করে দিতে বাধ্য হবেন মালিকরা। পোশাক মালিকদের এই সংগঠনের তথ্য অনুযায়ী ঢাকা মহানগর এলাকা, গাজীপুর, ময়মনসিংহ, সাভার আশুলিয়া ও জিরানি অঞ্চলের বহু কারখানায় উৎপাদন থমকে গেছে। উল্লেখ্য, পোশাক শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, কালো তালিকাভুক্তি বন্ধ করা এবং বরখাস্ত হওয়া শ্রমিকদের পুনর্বহালের দাবিতেRead More


কারখানা চালু রাখতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমান কারখানা চালু রাখতে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে তিনি জননিরাপত্তা ঠিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশও দিয়েছেন সংশ্লিষ্টদের। রোববার রাতে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রায় দেড় ঘণ্টার এ বৈঠক শেষে সরকারপ্রধানের এ নির্দেশনার কথা তুলে ধরেন শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বৈঠক শেষে প্রধানমন্ত্রী কী বলেছেন, জানতে চাইলে শ্রমমন্ত্রী বলেন, “উনি বলছেন যে কলকারখানা-শিল্পকারখানা যেন সঠিকভাবে চলে জনগণের জানমালের যেন নিরাপত্তা থাকে আমরা সকলে যেন সবাই সজাগ থাকি। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে বলেছেন।”


অটোরিকশা চলাচলে নতুন বিধিমালা

সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত ই-রিকশার চলাচল নিয়ন্ত্রণ ও সুশৃঙ্খল করতে নতুন বিধিমালা প্রণয়ন করেছে সরকার। ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বিধিমালা, ২০২৬’-এ নিবন্ধন, নবায়ন, ফিটনেস, গতিসীমা ও চলাচলের এলাকা নির্ধারণ করা হয়েছে। রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন বিধিমালার বিষয়টি জানানো হয়। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের ক্ষমতাবলে বিধিমালাটি বাস্তবায়ন করা হচ্ছে। বিধিমালা অনুযায়ী, দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা। এর বার্ষিক নবায়ন ফি ৪ হাজার টাকা। অন্যদিকে, চার যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন ফি ১০ হাজার এবংRead More


পঞ্চগড়ে উদ্ধার বিরল অ্যালবিনো জলঢোড়া সাপ

পঞ্চগড়ের বোদা উপজেলায় বিরল বৈশিষ্ট্যের একটি অ্যালবিনো জলঢোড়া সাপ উদ্ধার করা হয়েছে। সাপটির শরীরের স্বাভাবিক রঙের পরিবর্তে হলদেটে-সাদা বর্ণ দেখা গেছে। বন্যপ্রাণী উদ্ধারকর্মীদের ভাষ্য, অ্যালবিনিজম নামের বিশেষ জিনগত বৈশিষ্ট্যের কারণে সাপটির শরীরে এমন রঙের পরিবর্তন হয়েছে। গত ২৭ অক্টোবর উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের হলদিয়াপুকুর গ্রাম থেকে সাপটি উদ্ধার করেন ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের (WSRTBD) প্রতিষ্ঠাতা সভাপতি ও উদ্ধারকর্মী মো. শহিদুল ইসলাম। উদ্ধার হওয়া সাপটি জলঢোড়া বা চেকার্ড কিলব্যাক প্রজাতির। এর বৈজ্ঞানিক নাম Fowlea piscator। এটি সম্পূর্ণ নির্বিষ প্রজাতির সাপ। সাধারণত এ প্রজাতির সাপের শরীরে বাদামি ও কালচে ছোপRead More


সন্ধ্যা নামলেই শিক্ষার্থীদের গ্রেফতারে শঙ্কা, নেপথ্যের কারণ ও সামাজিক প্রভাব

সন্ধ্যা নামলেই শিক্ষার্থীদের আড্ডা বা বাইরে চলাফেরা নিয়ে কড়াকড়ির গুঞ্জনে ঢাকাসহ দেশের নানা প্রান্তে শিক্ষার্থী ও অভিভাবকমহলে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিশেষ করে সন্ধ্যাবেলায় টিউশনি বা কোচিং শেষ করে ঘরে ফেরার পথে যদি শিক্ষার্থীদের আইনি জটিলতা বা গ্রেফতারের মুখোমুখি হতে হয়, তবে তা তাদের দৈনন্দিন জীবনযাত্রা ও মানসিক সুস্থতায় নেতিবাচক প্রভাব ফেলবে। শিক্ষাজীবনের একটি অপরিহার্য অংশ হলো সন্ধ্যার পর প্রাইভেট বা কোচিং শেষ করে নিরাপদে বাড়ি ফেরা। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি কিংবা অন্য কোনো প্রশাসনিক কারণে যদি সন্ধ্যার পর বাইরে থাকা শিক্ষার্থীদের ঢালাওভাবে নজরদারির আওতায় আনা হয়, তবে প্রকৃত শিক্ষার্থীরাই সবচেয়েRead More


২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৪১৭ জন। রোববার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন ও চট্টগ্রাম বিভাগে একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ২৫৪ জন। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজারRead More


চট্টগ্রাম বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ!

এসেছে। জাহাজটি বন্দরে ভেড়ার সময় প্রতিনিধি দলকে স্বাগত জানান বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে বন্দরের প্রবেশমুখে পৌঁছালে সামরিক রীতি অনুযায়ী বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে জাহাজটিকে অভ্যর্থনা জানানো হয়। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত এ মহড়ার মূল লক্ষ্য সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করা এবং যৌথ অভিযান পরিচালনায় দুই দেশের নৌসদস্যদের সক্ষমতা বৃদ্ধি করা। সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের যৌথ প্রশিক্ষণ মহড়া বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা, সমন্বয় ও সহযোগিতা জোরদারে ভূমিকা রাখবে। একই সঙ্গে সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করা এবং নৌসদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতেও সহায়ক হবে। আগামীRead More


বিশৃঙ্খলা বন্ধ না হলে মালিকরা আর ফ্যাক্টরি চালাতে চান না: বিজিএমইএ সভাপতি

পোশাকশিল্পে চলমান বিশৃঙ্খলা ও কারখানা ভাঙচুর বন্ধ না হলে মালিকরা আর কারখানা চালু রাখতে চান না বলে জানিয়েছেন তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু। রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় নিজ কার্যালয়ে সময় সংবাদকে এ কথা বলেন তিনি। বিজিএমইএ সভাপতি বলেন, ‘আমাদের প্রতিটি সদস্য প্রতিদিন ফ্যাক্টরি পরিচালনা করতে চান। কারণ উদ্যোগ নেয়া হয়েছে কারখানা চালু রাখার জন্যই। কিন্তু কারখানা পরিচালনা করার মতো পরিবেশ যদি না থাকে, তবে তা চালানো সম্ভব নয়। ন্যূনতম মজুরি বোর্ড গঠনের প্রজ্ঞাপন জারি হয়েছে এবং এই বার্তা আগেই শ্রমিকদের দেয়া হয়েছিল। কিন্তু তারপরও এইRead More


৭ নভেম্বর সরকারি ছুটি, আছে দুঃসংবাদও

প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এ সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি-৬ শাখা থেকে সম্প্রতি ছুটি ঘোষণা করে উপসচিব ওয়ালীউল দামান স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে চলতি বছরের ৭ নভেম্বরের ছুটি নিয়ে আছে দুঃসংবাদও। এ বছর ৭ নভেম্বর পড়েছে শনিবার। যা সাপ্তাহিক ছুটির দিন। যে কারণে ছুটি ভোগ করতে পারছেন না সরকারি চাকরিজীবীরা। এর আগে ৫ অক্টোবরের মন্ত্রিসভায় মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। দিনটি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনRead More


সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ থাকা উচিত বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রোগীদের ভালোবেসে চিকিৎসা দিলে অনেক সমস্যার সমাধান সম্ভব। রবিবার (১ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘সোসাইটি অব ওটোলারিঙ্গোলজিস্টস অ্যান্ড হেড-নেক সার্জনস অব বাংলাদেশ’-এর বৈজ্ঞানিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের স্বাস্থ্যসেবা প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, ‘আমাদের রাজনৈতিক অঙ্গীকারগুলোর মধ্যে অন্যতম হলো দেশের সব মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। এটি জনগণের মৌলিক অধিকার। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, স্বাধীনতার ৫৭ বছর পেরিয়ে গেলেও আমরা সবRead More