শ্রমিক অসন্তোষে ৫২৯ পোশাক কারখানায় ছুটি ঘোষণা
চলমান শ্রমিক অসন্তোষে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৫২৯টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় চলমান পরিস্থিতি ইস্যুতে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এ তথ্য জানায়।
সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান বলেন, পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে সব কারখানা বন্ধ করে দিতে বাধ্য হবেন মালিকরা।
পোশাক মালিকদের এই সংগঠনের তথ্য অনুযায়ী ঢাকা মহানগর এলাকা, গাজীপুর, ময়মনসিংহ, সাভার আশুলিয়া ও জিরানি অঞ্চলের বহু কারখানায় উৎপাদন থমকে গেছে।
উল্লেখ্য, পোশাক শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, কালো তালিকাভুক্তি বন্ধ করা এবং বরখাস্ত হওয়া শ্রমিকদের পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনের মধ্যেই উঠে এসেছে এসব তথ্য। শ্রমিক অসন্তোষের কারণে দেশের প্রধান রফতানি খাতে অনির্দিষ্টকালের অচলাবস্থার ঝুঁকি তৈরি হয়েছে।
Related News
স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়াRead More
গোপালগঞ্জে ৪৮ ঘণ্টার লকডাউন ঘিরে খণ্ড খণ্ড মিছিল, শহরজুড়ে থমথমে পরিস্থিতি
নি,ষিদ্ধ আওয়ামী লীগের ডাকা টানা ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে উত্তেজনা ও আতঙ্কRead More
