Main Menu

আল মিনার নিউজ

 

মানিকগঞ্জের সাটুরিয়ায় গভীর রাতে যাত্রীবাহী বাসে আগুন

মানিকগঞ্জের সাটুরিয়ায় গভীর রাতে যাত্রীবাহী পল্লীসেবা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (০৭ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না এলাকায় এ ঘটনা ঘটে। বাসটি একটি পোশাক কারখানার শ্রমিকদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হতো। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কে বা কারা কী উদ্দেশ্যে বাসটিতে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। স্থানীয়দের ধারণা, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনেরRead More


কোচিতে প্রকাশ রাজের আজাদি স্লোগান, প্রতিবাদের উত্তাল রূপ

কেরালার কোচিতে আয়োজিত এক নাগরিক প্রতিবাদ কর্মসূচিতে বহুভাষিক অভিনেতা ও সামাজিক অ্যাক্টিভিস্ট প্রকাশ রাজের উপস্থিতি এবং সোচ্চার প্রতিবাদ পুরো সমাবেশে সৃষ্টি করেছে তুমুল আলোড়ণ। তরুণ প্রজন্ম ও সর্বস্তরের সাধারণ মানুষের উপস্থিতি আর জাতীয় পতাকার সমারোহে পুরো এলাকা হয়ে ওঠে আন্দোলন ও প্রতিবাদের উত্তাল মঞ্চ। সেখানে উপস্থিত জনতার মধ্য থেকে সোচ্চার কণ্ঠে উঠে আসে আজাদি স্লোগান, যা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার ও অধিকার রক্ষার বার্তা পৌঁছে দিয়েছে বহুদূর। আন্দোলনস্থলে হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড়ের মাঝে প্রকাশ রাজকে দেখতে পাওয়া যায় প্রতিবাদের পুরোভাগে। ভারতীয় জাতীয় পতাকা হাতে নিয়ে হাজারো জনতা এবংRead More


জুলাই চেতনার মালিকানা দাবি করতে থাকলে নবীন বন্ধুরা নবীনই থেকে যাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

চব্বিশের আন্দোলনকে ‘নিজেদের দাবি করলে’ নবীনদের গঠিত দল নবীনই থেকে যাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি মনে করেন, এরকম দাবির কারণে জুলাইয়ের চেতনা ‘থাকবে না’। শনিবার সন্ধ্যায় ঢাকা অফিসার্স ক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা যেমন আমাদের কারোর একার কোনো একক দলের কোনো কৃতিত্ব নয়, যারা স্বাধীনতার ঠিকাদার হতে চেয়েছিল, মুক্তিযুদ্ধের ঠিকাদার হতে চেয়েছিল, তারা বিনাশ হয়েছে রাজনীতিতে। তারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে করতে এখন দিল্লিতে যেয়ে বসে আছে।’ ‘সুতরাং কিছু বিষয় আছে ইউনিভার্সাল, সার্বজনীন। যার কৃতিত্ব নিতে হয় না।Read More


এইচএসসির ফল চ্যালেঞ্জে ১০ লাখ আবেদন

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষণে এবার রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। এ বছর নির্ধারিত সময়ে ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি উত্তরপত্র বা খাতা পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের আবেদন করেছেন শিক্ষার্থীরা। এতে শিক্ষা বোর্ডগুলোর আয় হয়েছে সাড়ে ১৫ কোটিরও বেশি টাকা। আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্যমতে, গত ১ নভেম্বর থেকে এইচএসসির খাতা চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়। এ প্রক্রিয়া শেষ হয়েছে শনিবার (৭ নভেম্বর) রাত ৮টায়। নির্ধারিত সময়ে পুনর্নিরীক্ষণে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। তাদের একেকজন একাধিক বিষয় ও পত্রের পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের আবেদন জমা দিয়েছেন।Read More


গ্রাম পুলিশের বর্ধিক বেতন আজ থেকেই কার্যকর: প্রধানমন্ত্রী

গ্রাম পুলিশের মহাসমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (০৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত সমাবেশে তিনি যোগ দেন। এর আগে, রাজধানীর আর্মি স্টেডিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সস্ত্রীক বর্ণাঢ্য কুচকাওয়াজ ও বিশেষ প্রদর্শনী উপভোগ করেন তিনি। তার পূর্বে সকাল সাড়ে ৮টার দিকে তারেক রহমানের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।


দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির জরুরি নির্দেশনা

সরকারি ছুটি থাকলেও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী শনিবার (৭ নভেম্বর) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটি উদযাপনে বিশেষ কর্মসূচি পালনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ কর্মসূচিতে শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদেরও অংশগ্রহণ করতে হবে। ফলে সাপ্তাহিক ছুটির দিনেও সংশ্লিষ্ট শিক্ষকদের শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হবে। মঙ্গলবার (৩ নভেম্বর) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রেজাউল করিমের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে সরকার নির্ধারিত কর্মসূচি পালন করতে হবে। এর অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দিবসটির তাৎপর্য তুলেRead More


দুই ঈদের ছুটির প্রজ্ঞাপন জারি

২০২৭ সালে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে টানা ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ঈদুল ফিতরে মোট পাঁচ দিন এবং ঈদুল আজহায় মোট ছয় দিন ছুটি থাকবে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ২০২৭ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি থাকবে। এর সঙ্গে ঈদের আগে দুই দিন ও পরে দুই দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে ঈদুল ফিতরে টানা পাঁচ দিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। অন্যদিকে, ঈদুল আজহার দিন সাধারণ ছুটিরRead More


কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ২৯৯ জন

৪ নভেম্বর কুমিল্লা জেলার মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাই বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১৮টি থানায় জেলা পুলিশের সকল ইউনিট এবং ডিবি পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে। এই অভিযানে কুমিল্লা মহানগরীর বিভিন্ন স্থানে এবং প্রত্যেকটি থানা এলাকার বিভিন্ন স্থানে, যেখানে কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে সেই সকল স্থানে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি অংশগ্রহণ করেন। এই অভিযানে ২৯৯ জনকে আটক করা হয়েছে। তাদের অপরাধের সম্পৃক্ততা যাচাই-বাছাই করে ১৫৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ১৪০ জনকে মুচলেকায় জিম্মায় প্রদান করা হয়েছে।Read More


‘জনগণকে লং মার্চের মাধ্যমে বিভ্রান্ত করা যাবে না’

লং মার্চ ও ফাঁকা গ্যাস সিলিন্ডার দেখিয়ে দেশের জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। জাতীয় সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, হুমকি-ধমকি ও আন্দোলনের পথ বেছে না নিয়ে সংসদে এসে কথা বলুন। সংসদের বাইরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসেও সরকারের কাছে পরামর্শ ও প্রস্তাব দিতে পারেন। দেশ পরিচালনায় বিরোধী দলের গঠনমূলক সহযোগিতা চায় সরকার। একই সঙ্গে কৃষির উদ্বৃত্ত উৎপাদন কাজে লাগিয়ে আলু থেকে স্টার্চ (মাড়) তৈরির শিল্প গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনালRead More


বাঘায় নকল ওষুধ কারখানা সিলগালা, এক লাখ টাকা জরিমানা ঘিরে প্রশ্ন

রাজশাহীর বাঘায় বিভিন্ন ওষুধ কোম্পানির নামে নকল ওষুধ তৈরির কারখানার সন্ধান পাওয়ার পর একের পর এক নতুন তথ্য সামনে আসছে। প্রশাসনের অভিযানে কারখানায় কর্মরত সাত শ্রমিককে আটক করা হলেও পাওয়া যায়নি প্রকৃত মালিক কিংবা মূল পরিচালনাকারীদের। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা আদায় করে সাত শ্রমিকের কাছ থেকে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়। তবে জরিমানার অর্থ কারা পরিশোধ করেছেন এবং এর উৎস কী, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। বুধবার (৪ নভেম্বর) বিকেলে বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের তেঁতুলিয়া বাজার থেকে প্রায় আধা কিলোমিটার উত্তরে একটি পুরোনোRead More