Thursday, November 5th, 2026
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির জরুরি নির্দেশনা
সরকারি ছুটি থাকলেও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী শনিবার (৭ নভেম্বর) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটি উদযাপনে বিশেষ কর্মসূচি পালনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ কর্মসূচিতে শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদেরও অংশগ্রহণ করতে হবে। ফলে সাপ্তাহিক ছুটির দিনেও সংশ্লিষ্ট শিক্ষকদের শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হবে। মঙ্গলবার (৩ নভেম্বর) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রেজাউল করিমের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে সরকার নির্ধারিত কর্মসূচি পালন করতে হবে। এর অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দিবসটির তাৎপর্য তুলেRead More
দুই ঈদের ছুটির প্রজ্ঞাপন জারি
২০২৭ সালে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে টানা ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ঈদুল ফিতরে মোট পাঁচ দিন এবং ঈদুল আজহায় মোট ছয় দিন ছুটি থাকবে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ২০২৭ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি থাকবে। এর সঙ্গে ঈদের আগে দুই দিন ও পরে দুই দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে ঈদুল ফিতরে টানা পাঁচ দিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। অন্যদিকে, ঈদুল আজহার দিন সাধারণ ছুটিরRead More
কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ২৯৯ জন
৪ নভেম্বর কুমিল্লা জেলার মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাই বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১৮টি থানায় জেলা পুলিশের সকল ইউনিট এবং ডিবি পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে। এই অভিযানে কুমিল্লা মহানগরীর বিভিন্ন স্থানে এবং প্রত্যেকটি থানা এলাকার বিভিন্ন স্থানে, যেখানে কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে সেই সকল স্থানে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি অংশগ্রহণ করেন। এই অভিযানে ২৯৯ জনকে আটক করা হয়েছে। তাদের অপরাধের সম্পৃক্ততা যাচাই-বাছাই করে ১৫৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ১৪০ জনকে মুচলেকায় জিম্মায় প্রদান করা হয়েছে।Read More
‘জনগণকে লং মার্চের মাধ্যমে বিভ্রান্ত করা যাবে না’
লং মার্চ ও ফাঁকা গ্যাস সিলিন্ডার দেখিয়ে দেশের জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। জাতীয় সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, হুমকি-ধমকি ও আন্দোলনের পথ বেছে না নিয়ে সংসদে এসে কথা বলুন। সংসদের বাইরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসেও সরকারের কাছে পরামর্শ ও প্রস্তাব দিতে পারেন। দেশ পরিচালনায় বিরোধী দলের গঠনমূলক সহযোগিতা চায় সরকার। একই সঙ্গে কৃষির উদ্বৃত্ত উৎপাদন কাজে লাগিয়ে আলু থেকে স্টার্চ (মাড়) তৈরির শিল্প গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনালRead More
বাঘায় নকল ওষুধ কারখানা সিলগালা, এক লাখ টাকা জরিমানা ঘিরে প্রশ্ন
রাজশাহীর বাঘায় বিভিন্ন ওষুধ কোম্পানির নামে নকল ওষুধ তৈরির কারখানার সন্ধান পাওয়ার পর একের পর এক নতুন তথ্য সামনে আসছে। প্রশাসনের অভিযানে কারখানায় কর্মরত সাত শ্রমিককে আটক করা হলেও পাওয়া যায়নি প্রকৃত মালিক কিংবা মূল পরিচালনাকারীদের। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা আদায় করে সাত শ্রমিকের কাছ থেকে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়। তবে জরিমানার অর্থ কারা পরিশোধ করেছেন এবং এর উৎস কী, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। বুধবার (৪ নভেম্বর) বিকেলে বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের তেঁতুলিয়া বাজার থেকে প্রায় আধা কিলোমিটার উত্তরে একটি পুরোনোRead More
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে তিনজন, চট্টগ্রামে তিনজন ও খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৬ জন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে সর্বমোট ৪৫২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অক্টোবরেই মারা গেছে ১৮১ জন। এছাড়া সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতেRead More
সিলেট টেস্টে জাঙ্গু-উইকহ্যামের জুটিতে ঘুরে দাঁড়াল ওয়েস্ট ইন্ডিজ
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শুরুতেই মাত্র ২৭ রানে তিন উইকেট হারালেও আমির জাঙ্গু ও অভিষিক্ত কেভিন উইকহ্যামের দৃঢ় ব্যাটিংয়ে চাপ সামলে নিয়েছে সফরকারীরা। সর্বশেষ পাওয়া আপডেট অনুযায়ী, ৪১ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ১২৯ রান। মেঘলা আবহাওয়ায় সকালের সেশনে বাংলাদেশের পেসাররা বাউন্স ও মুভমেন্ট কাজে লাগিয়ে শুরুটা দারুণ করেন। তাসকিন আহমেদ দুটি এবং হাসান মাহমুদ একটি উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে চাপে ফেলেন। তবে এরপর বাংলাদেশের বোলিংয়ে সেই ধারাবাহিকতা দেখা যায়নি। চতুর্থ উইকেটে জাঙ্গু ও উইকহ্যাম শতরানের জুটি গড়ে ইনিংসRead More
শপথের পর সরাসরি সিনেটর ডাকার আহ্বান আব্দুল আল-সাইয়েদ
মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এক অভূতপূর্ব ও ইতিহাস সৃষ্টিকারী বিস্ফোরণ ঘটেছে। মিশিগানের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান হেভিওয়েট মাইক রজার্সকে ধূলিসাৎ করে মার্কিন সিনেটে জয় ছিনিয়ে নিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী ডা. আব্দুল আল-সাইয়েদ। এর মধ্য দিয়ে প্রথম কোনো মুসলিম হিসেবে মার্কিন সিনেটে পা রেখে ৪২ বছর বয়সী এই তরুণ রাজনীতিক রচনা করলেন এক নতুন অধ্যায়। তবে এই বিজয় কেবল একটি আসনের জয় নয়; বরং মার্কিন রাজনৈতিক অঙ্গনে এটি এক তীব্র আলোড়ন ও বিতর্কের ঝড় তুলেছে। ইনশাআল্লাহ থেকে আলহামদুলিল্লাহ বুধবার ভোরে ডেট্রয়েটের ডেট্রোয়াইট সমর্থক সমাবেশে দাঁড়িয়ে আল-সাইয়েদ যখন বিজয় ঘোষণা করেন, তখন পুরোRead More
ম্যাকরনের ফ্রান্সে শিক্ষার্থীদের রাজপথ অবরোধ
ফরাসি রাজধানী প্যারিসের রাজপথ ফের উত্তপ্ত হয়ে উঠেছে। শিক্ষক-ছাত্রদের বিক্ষোভ ও স্কুল ব্লকডের দাবানলে স্থবির হয়ে পড়েছে প্যারিসের প্রাণকেন্দ্র। বৃহস্পতিবার সকালে প্যারিসের ঐতিহ্যবাহী রিভোলি সড়ক রণক্ষেত্রে পরিণত হয়, যখন শত শত বিক্ষুব্ধ উচ্চমাধ্যমিক শিক্ষার্থী পুলিশের ব্যারিকেড ভেঙে সড়ক দখল করে নেয়। দেশজুড়ে চলমান ৫ নভেম্বরের সাধারণ ধর্মঘট ও ছাত্র আন্দোলনের অংশ হিসেবে এই নজিরবিহীন বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার ভোরে হেলেন বাউচার, ভিক্টর হুগো এবং সিমেওন ওয়েল সহ বিভিন্ন নামী উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের নিজ নিজ স্কুল অবরুদ্ধ করার পর সরাসরি রিভোলি সড়কে ছুটে আসে এবং পুরো রাস্তা বন্ধ করে দেয়।Read More
বাড়ল জেট ফুয়েলের দাম
বাড়ল জেট ফুয়েলের (উড়োজাহাজের জ্বালানি) দাম। অভ্যন্তরীণ রুটে ১৮২.৭১ টাকা থেকে বাড়িয়ে ১৮৯.০৩ টাকা এবং আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে ১ ডলার ১৮ সেন্ট থেকে কমিয়ে ১ ডলার ১৬ সেন্ট নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) নতুন দরের আদেশ ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দর রাত ১২টার পর থেকে কার্যকর হবে আদেশে উল্লেখ করা হয়েছে। টানা ৪ মাস ধরে উর্ধমূখী রয়েছে জেট ফুয়েলের দাম। জুলাইয়ে অভ্যন্তরীণ রুটের প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ১৩০.৯৯ টাকা। সেখান থেকে বাড়িয়ে ১৫৯.৫২ টাকা করা হয়। পরের মাস সেপ্টেম্বর আরও বাড়িয়ে ১৬৫.৬৫ টাকাRead More
