বাড়ল জেট ফুয়েলের দাম
বাড়ল জেট ফুয়েলের (উড়োজাহাজের জ্বালানি) দাম। অভ্যন্তরীণ রুটে ১৮২.৭১ টাকা থেকে বাড়িয়ে ১৮৯.০৩ টাকা এবং আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে ১ ডলার ১৮ সেন্ট থেকে কমিয়ে ১ ডলার ১৬ সেন্ট নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) নতুন দরের আদেশ ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দর রাত ১২টার পর থেকে কার্যকর হবে আদেশে উল্লেখ করা হয়েছে।
টানা ৪ মাস ধরে উর্ধমূখী রয়েছে জেট ফুয়েলের দাম। জুলাইয়ে অভ্যন্তরীণ রুটের প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ১৩০.৯৯ টাকা। সেখান থেকে বাড়িয়ে ১৫৯.৫২ টাকা করা হয়। পরের মাস সেপ্টেম্বর আরও বাড়িয়ে ১৬৫.৬৫ টাকা এবং অক্টোবর ১৮২.৭১ টাকা করা হয়।
২০২৫ সালের মে মাসে প্রথমবারের মতো জেট ফুয়েলের দাম ঘোষণা করে বিইআরসি। তখন বলা হয়েছিল প্রতিমাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করা হবে।
আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে গেলে বাংলাদেশে বাড়বে, কমে গেলে কমবে। তার আগে পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সময়ে সময়ে দাম নির্ধারণ করে এসেছে। তবে একইমাসে একাধিক দফায় দাম সমন্বয়ের রেকর্ড রয়েছে।
Related News
মিশিগানে বর্ণাঢ্য আয়োজনে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি মিশিগানের অভিষেক ও শপথ
মাহফুজ আদনান : যুক্তরাষ্ট্রের মিশিগানে বর্ণাঢ্য আয়োজন আর উৎসব মুখর পরিবেশে ‘বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইনক,Read More
চেক প্রজাতন্ত্রে গণমাধ্যম রক্ষায় লাখো মানুষের বিক্ষোভ
চেক প্রজাতন্ত্রের গণমাধ্যম নীতি ও সরকারি বাজেট থেকে সংবাদমাধ্যম পরিচালনার নতুন প্রস্তাবের প্রতিবাদে রাজধানী প্রাগেরRead More
