সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী ও শিশুসহ ৭ বাংলাদেশির। শনিবার (০৭ নভেম্বর) মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, নিহত বাংলাদেশিরা মদিনা থেকে একটি যানবাহনে করে জেদ্দার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে গাড়িটি নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নারী ও শিশুসহ সাতজন প্রাণ হারান। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও বিস্তারিত পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে সৌদি আরবের স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে এবং স্থানীয় হাসপাতালের মর্গে পাঠায়।
Related News
মিশিগানে বর্ণাঢ্য আয়োজনে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি মিশিগানের অভিষেক ও শপথ
মাহফুজ আদনান : যুক্তরাষ্ট্রের মিশিগানে বর্ণাঢ্য আয়োজন আর উৎসব মুখর পরিবেশে ‘বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইনক,Read More
চেক প্রজাতন্ত্রে গণমাধ্যম রক্ষায় লাখো মানুষের বিক্ষোভ
চেক প্রজাতন্ত্রের গণমাধ্যম নীতি ও সরকারি বাজেট থেকে সংবাদমাধ্যম পরিচালনার নতুন প্রস্তাবের প্রতিবাদে রাজধানী প্রাগেরRead More
