Main Menu

Saturday, November 7th, 2026

 

৭ নভেম্বরের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যতবার বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, যতবার দেশের গণতন্ত্র বিপন্ন হয়েছে, ততবারই ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানের বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমিক সিপাহী-জনতা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরুদ্ধে সব ষড়যন্ত্রকে রুখে দিয়েছিল। দেশের ইতিহাসে ঐতিহাসিক ৭ নভেম্বর ছিল বাংলাদেশের শত্রু এবং মিত্র চিহ্নিত করার দিন।’ ‘১৯৭৫ সালের নভেম্বর মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশের বিরুদ্ধেRead More


গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে ২জনের মৃত্যু

আজ শনিবার (০৭ নভেম্বর) রাজধানীতে আয়োজিত ‘গ্রাম পুলিশ মহাসমাবেশ ২০২৬’-এ অংশগ্রহণের উদ্দেশ্যে আসার পথে তীব্র গরমে অসুস্থ হয়ে ২ জন গ্রাম পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছেন। সমাবেশস্থলে আসার পথে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। গরমে অসুস্থ আরও কয়েকজন গ্রাম পুলিশ সদস্যকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। মৃত্যুবরণকারী সদস্যরা হলেন রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের মো: জমসেদ আলী (৪৭) এবং ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার চুরাইন ইউনিয়নের মো. কাইমুদ্দিন (৫৮)। সমাবেশ শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীRead More


সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী ও শিশুসহ ৭ বাংলাদেশির। শনিবার (০৭ নভেম্বর) মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, নিহত বাংলাদেশিরা মদিনা থেকে একটি যানবাহনে করে জেদ্দার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে গাড়িটি নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নারী ও শিশুসহ সাতজন প্রাণ হারান। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও বিস্তারিত পরিচয় জানা যায়নি। খবর পেয়ে সৌদি আরবের স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে এবং স্থানীয় হাসপাতালের মর্গে পাঠায়।


টেকনাফের রঙ্গীখালী পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান, মেলেনি কোনো মরদেহ

কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গীখালী পাহাড়ে প্রায় ৪ ঘন্টা যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে কোনো মরদেহের সন্ধান পাওয়া যায়নি। গতকাল ছড়িয়ে পড়া একটি খবরের সূত্র ধরে শনিবার (৭ নভেম্বর) সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল পাহাড়টিতে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে পাহাড়ের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হলেও কোনো মরদেহ পাওয়া যায়নি বলে জানা গেছে। উল্লেখ্য, গতকাল রঙ্গীখালী পাহাড়ে মরদেহ থাকার খবর ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে খবরের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় অনুসন্ধানের অংশ হিসেবে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে। তবে অভিযান শেষে কোনো মরদেহের সন্ধানRead More


রাজধানীতে আবারও বাসে আগুন

রাজধানীতে আবারও যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) রাতে মিরপুরের পল্লবী মেট্রো স্টেশনের নিচে এ ঘটনা ঘটে। তবে কীভাবে এই আগুনের সূত্রপাত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে পল্লবী মেট্রো স্টেশন এলাকায় দাঁড়িয়ে থাকা বিহঙ্গ পরিবহনের একটি বাসে হঠাৎ আগুন দেখা যায়। ওই সময় দ্রুত চালক ও হেলপার বাসের সিটগুলো সরিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একপর্যায়ে খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে বাসটি নিরাপদে সরিয়ে নেয়। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। এ ছাড়া আগুনেরRead More


মানিকগঞ্জের সাটুরিয়ায় গভীর রাতে যাত্রীবাহী বাসে আগুন

মানিকগঞ্জের সাটুরিয়ায় গভীর রাতে যাত্রীবাহী পল্লীসেবা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (০৭ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না এলাকায় এ ঘটনা ঘটে। বাসটি একটি পোশাক কারখানার শ্রমিকদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হতো। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কে বা কারা কী উদ্দেশ্যে বাসটিতে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। স্থানীয়দের ধারণা, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনেরRead More


কোচিতে প্রকাশ রাজের আজাদি স্লোগান, প্রতিবাদের উত্তাল রূপ

কেরালার কোচিতে আয়োজিত এক নাগরিক প্রতিবাদ কর্মসূচিতে বহুভাষিক অভিনেতা ও সামাজিক অ্যাক্টিভিস্ট প্রকাশ রাজের উপস্থিতি এবং সোচ্চার প্রতিবাদ পুরো সমাবেশে সৃষ্টি করেছে তুমুল আলোড়ণ। তরুণ প্রজন্ম ও সর্বস্তরের সাধারণ মানুষের উপস্থিতি আর জাতীয় পতাকার সমারোহে পুরো এলাকা হয়ে ওঠে আন্দোলন ও প্রতিবাদের উত্তাল মঞ্চ। সেখানে উপস্থিত জনতার মধ্য থেকে সোচ্চার কণ্ঠে উঠে আসে আজাদি স্লোগান, যা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার ও অধিকার রক্ষার বার্তা পৌঁছে দিয়েছে বহুদূর। আন্দোলনস্থলে হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড়ের মাঝে প্রকাশ রাজকে দেখতে পাওয়া যায় প্রতিবাদের পুরোভাগে। ভারতীয় জাতীয় পতাকা হাতে নিয়ে হাজারো জনতা এবংRead More


জুলাই চেতনার মালিকানা দাবি করতে থাকলে নবীন বন্ধুরা নবীনই থেকে যাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

চব্বিশের আন্দোলনকে ‘নিজেদের দাবি করলে’ নবীনদের গঠিত দল নবীনই থেকে যাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি মনে করেন, এরকম দাবির কারণে জুলাইয়ের চেতনা ‘থাকবে না’। শনিবার সন্ধ্যায় ঢাকা অফিসার্স ক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা যেমন আমাদের কারোর একার কোনো একক দলের কোনো কৃতিত্ব নয়, যারা স্বাধীনতার ঠিকাদার হতে চেয়েছিল, মুক্তিযুদ্ধের ঠিকাদার হতে চেয়েছিল, তারা বিনাশ হয়েছে রাজনীতিতে। তারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে করতে এখন দিল্লিতে যেয়ে বসে আছে।’ ‘সুতরাং কিছু বিষয় আছে ইউনিভার্সাল, সার্বজনীন। যার কৃতিত্ব নিতে হয় না।Read More


এইচএসসির ফল চ্যালেঞ্জে ১০ লাখ আবেদন

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষণে এবার রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। এ বছর নির্ধারিত সময়ে ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি উত্তরপত্র বা খাতা পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের আবেদন করেছেন শিক্ষার্থীরা। এতে শিক্ষা বোর্ডগুলোর আয় হয়েছে সাড়ে ১৫ কোটিরও বেশি টাকা। আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্যমতে, গত ১ নভেম্বর থেকে এইচএসসির খাতা চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়। এ প্রক্রিয়া শেষ হয়েছে শনিবার (৭ নভেম্বর) রাত ৮টায়। নির্ধারিত সময়ে পুনর্নিরীক্ষণে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। তাদের একেকজন একাধিক বিষয় ও পত্রের পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের আবেদন জমা দিয়েছেন।Read More


গ্রাম পুলিশের বর্ধিক বেতন আজ থেকেই কার্যকর: প্রধানমন্ত্রী

গ্রাম পুলিশের মহাসমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (০৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত সমাবেশে তিনি যোগ দেন। এর আগে, রাজধানীর আর্মি স্টেডিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সস্ত্রীক বর্ণাঢ্য কুচকাওয়াজ ও বিশেষ প্রদর্শনী উপভোগ করেন তিনি। তার পূর্বে সকাল সাড়ে ৮টার দিকে তারেক রহমানের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।