Tuesday, November 17th, 2026
ওয়াশিংটনে ডার্টি বোমা হামলার পরিকল্পনা করছে ইরান, উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ডার্টি বোমা বা রাসায়নিক অস্ত্র ব্যবহার করে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ওপর হামলার পরিকল্পনা করছে ইরান এমন গোয়েন্দা তথ্য পেয়েছে যুক্তরাষ্ট্র। তবে হামলার সক্ষমতা কিংবা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যেই সংশয় রয়েছে। যুক্তরাষ্ট্রের সাতজন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। তাদের দাবি, ইরানের পরিকল্পনায় সম্ভাব্য হামলার স্থান ও লক্ষ্যবস্তুর উল্লেখ থাকায় দেশজুড়ে নিরাপত্তা প্রস্তুতি জোরদার করা হয়েছে। তবে এটি আসন্ন হামলার নিশ্চিত ইঙ্গিত নয়। হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্র সব ধরনের সম্ভাব্য হুমকির ওপর নজর রাখছে। গত সপ্তাহে এ বিষয়ে একাধিক বৈঠকও করেছেন মার্কিনRead More
প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ২৫ ইন্টার্নের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কর্মরত ২৫ জন ইন্টার্ন। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাতের সুযোগ লাভ করেন ইন্টার্নরা। এ সময় অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে ইন্টার্নরা তাঁদের কর্মসূচির বিভিন্ন কার্যক্রম, অর্জিত অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এ সময় তাঁরা ‘Combating Deepfake Hate Speech: Digital Preparedness in Bangladesh’ এবং সাইবার নিরাপত্তা সচেতনতা (Cyber Security Awareness) বিষয়ে দুটি প্রকল্প প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন। প্রধানমন্ত্রী তাঁদের উপস্থাপনা ও উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনাRead More
বাকশালের একাংশই ১৫ আগস্ট ঘটিয়েছে: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বাকশালের একটি অংশই ১৫ আগস্ট ঘটিয়ে শেখ মুজিবসহ অন্যান্যদের হত্যা করেছিল। মঙ্গলবার দুপুর ১২টায় রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ছাত্রদলের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ৭১-এর অরক্ষিত স্বাধীনতা ৭ই নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মাধ্যমে সুরক্ষিত হয়েছিল। বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে ভিন্নমত দমন করার পাশাপাশি বাক্স্বাধীনতা কেড়ে নিয়ে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা হয়। ৭ নভেম্বরে সিপাহি জনতার বিপ্লবের মাধ্যমে গণতন্ত্র ও বাক্স্বাধীনতা ফিরে আসে। সভায় প্রধান বক্তা ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি তৌহিদুর রহমানRead More
টুঙ্গিপাড়ায় থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ
আসামি ধরাকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৮টা) আওয়ামী লীগ ও ছাত্রলীগের তাণ্ডব চলছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর ও ১৫ নভেম্বর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নাশকতার ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে আসামিদের ছিনিয়ে নিতে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে পুলিশ বাধা দিলে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এRead More
এমপি জিলানীর বাড়িতে ভাঙচুর-আগুন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা এবং স্থানীয় বিএনপিদলীয় সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িসহ কয়েকটি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা এসব স্থাপনায় আগুন দেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা এসকেন্দার শেখ অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, টুঙ্গিপাড়ায় চলমান সহিংসতার ঘটনায় মঙ্গলবার পুলিশ কয়েকজন নেতাকর্মীকে আটক করে থানায় নিয়ে যায়। এর জেরে সন্ধ্যারRead More
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ
চলতি বছরের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। মঙ্গলবার (১৭ নভেম্বর) বোর্ডের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকায় কেন্দ্রের কোড নম্বর, কেন্দ্রের আওতাধীন কলেজের নাম ও কোড, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং তত্ত্বাবধায়ক কর্মকর্তাসহ প্রয়োজনীয় বিভিন্ন তথ্য উল্লেখ করা হয়েছে। বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের কাছ থেকে কেন্দ্র ফি গ্রহণ করবেন। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে গোপনীয় কাগজপত্র, অলিখিত উত্তরপত্রসহ প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী ঢাকা শিক্ষা বোর্ড থেকে সংগ্রহ করে পরীক্ষা পরিচালনা করবেন। প্রতিদিনের পরীক্ষা শেষে ওএমআরের প্রথম অংশRead More
মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মির্জা আজমের ছোট ভাই মির্জা আনোয়ার হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। পরে একটি নিয়মিত মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত সোয়া তিনটার দিকে কলাবাগানের ডলফিন গলির একটি বাসা থেকে আনোয়ারকে আটক করা হয়। নাশকতার পরিকল্পনার অভিযোগে তাকে আটক করা হয়। মির্জা আজম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য। তার ভাই মির্জা আনোয়ারের রাজনৈতিক সম্পৃক্ততারRead More
গাজীপুরে ৭০ কারখানায় ছুটি ঘোষণা
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে শ্রমিক ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। বিক্ষোভের মধ্যে কয়েকটি যানবাহন ভাঙচুর ও কয়েকটি কারখানায় ইটপাটকেল ছোড়া হয়েছে। এ অবস্থায় ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে নগরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়। দুপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। পরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এরপর বেলা আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। পরে ভাঙচুরের আশঙ্কায় আজকের জন্য ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করাRead More
ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা
ঘোষণা যেদিনই আসুক, আগামী ১ ডিসেম্বর থেকেই বর্ধিত বেতন পাবেন বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। গার্মেন্টস শিল্পকে ঘিরে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সৈয়দ আজাদ সুবহানী বলেন, আইন অনুযায়ী মজুরি বোর্ড গঠনের পর নতুন মজুরি নির্ধারণে ছয় মাস সময় দেওয়া হয়। তবে পোশাক খাতের চলমান বিশৃঙ্খলার কারণে দেশের স্থিতিশীলতা যেন বিঘ্নিত না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত মজুরি নির্ধারণের সিদ্ধান্তে পৌঁছাতে চায় বোর্ড। তিনিRead More
যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
সুপ্রিম কোর্টের আইনজীবী রাহেদুল ইসলামের ওপর হামলা ও মারধরের ঘটনায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নের দ্রুত গ্রেপ্তার দাবি করেছেন জামায়াতে ইসলামীর সংসদীয় দলের মুখপাত্র ও সংসদ সদস্য নাজিবুর রহমান। একই সঙ্গে এ ঘটনায় জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর সুনির্দিষ্ট বিবৃতি দাবি করেছেন তিনি। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এই দাবি জানান জামায়াতের এই সংসদ সদস্য। সংসদে ঘটনার বর্ণনা দিয়ে নাজিবুর রহমান বলেন, ‘সুপ্রিম কোর্টের একজন সম্মানিত আইনজীবী রাহেদুল ইসলামের ওপর ন্যক্কারজনক হামলা হয়েছে। যুবদল নেতা নয়ন এবং তার সহযোগীরা সেই সম্মানিত আইনজীবীকে তারRead More
