ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা
ঘোষণা যেদিনই আসুক, আগামী ১ ডিসেম্বর থেকেই বর্ধিত বেতন পাবেন বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। গার্মেন্টস শিল্পকে ঘিরে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সৈয়দ আজাদ সুবহানী বলেন, আইন অনুযায়ী মজুরি বোর্ড গঠনের পর নতুন মজুরি নির্ধারণে ছয় মাস সময় দেওয়া হয়। তবে পোশাক খাতের চলমান বিশৃঙ্খলার কারণে দেশের স্থিতিশীলতা যেন বিঘ্নিত না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত মজুরি নির্ধারণের সিদ্ধান্তে পৌঁছাতে চায় বোর্ড।
তিনি আরও জানান, মজুরি বোর্ডের তৃতীয় সভার আগে ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে সরেজমিনে পোশাক শ্রমিকদের জীবনযাত্রার পরিস্থিতি পরিদর্শন ও পর্যবেক্ষণ করা হচ্ছে। মালিক ও শ্রমিক- উভয়পক্ষের বাস্তবতা বিবেচনায় নিয়েই নতুন মজুরির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এসময় মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত হওয়ায় শ্রমিকদের মধ্যে অবিশ্বাস তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন বোর্ডের চেয়ারম্যান।
তিনি বলেন, মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং বোর্ডের একজন সদস্য অসুস্থ থাকায় সভাটি সাত দিন পিছিয়ে দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের পেছনে অন্য কোনো কারণ বা চাপ নেই।
Related News
স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়াRead More
গোপালগঞ্জে ৪৮ ঘণ্টার লকডাউন ঘিরে খণ্ড খণ্ড মিছিল, শহরজুড়ে থমথমে পরিস্থিতি
নি,ষিদ্ধ আওয়ামী লীগের ডাকা টানা ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে উত্তেজনা ও আতঙ্কRead More
