Main Menu

প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ২৫ ইন্টার্নের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কর্মরত ২৫ জন ইন্টার্ন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাতের সুযোগ লাভ করেন ইন্টার্নরা। এ সময় অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে ইন্টার্নরা তাঁদের কর্মসূচির বিভিন্ন কার্যক্রম, অর্জিত অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এ সময় তাঁরা ‘Combating Deepfake Hate Speech: Digital Preparedness in Bangladesh’ এবং সাইবার নিরাপত্তা সচেতনতা (Cyber Security Awareness) বিষয়ে দুটি প্রকল্প প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন।

প্রধানমন্ত্রী তাঁদের উপস্থাপনা ও উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনা জানান।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *