আল মিনার নিউজ
টুঙ্গিপাড়ায় থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ
আসামি ধরাকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৮টা) আওয়ামী লীগ ও ছাত্রলীগের তাণ্ডব চলছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর ও ১৫ নভেম্বর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নাশকতার ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে আসামিদের ছিনিয়ে নিতে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে পুলিশ বাধা দিলে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এRead More
এমপি জিলানীর বাড়িতে ভাঙচুর-আগুন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা এবং স্থানীয় বিএনপিদলীয় সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িসহ কয়েকটি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা এসব স্থাপনায় আগুন দেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা এসকেন্দার শেখ অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, টুঙ্গিপাড়ায় চলমান সহিংসতার ঘটনায় মঙ্গলবার পুলিশ কয়েকজন নেতাকর্মীকে আটক করে থানায় নিয়ে যায়। এর জেরে সন্ধ্যারRead More
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ
চলতি বছরের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। মঙ্গলবার (১৭ নভেম্বর) বোর্ডের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকায় কেন্দ্রের কোড নম্বর, কেন্দ্রের আওতাধীন কলেজের নাম ও কোড, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং তত্ত্বাবধায়ক কর্মকর্তাসহ প্রয়োজনীয় বিভিন্ন তথ্য উল্লেখ করা হয়েছে। বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের কাছ থেকে কেন্দ্র ফি গ্রহণ করবেন। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে গোপনীয় কাগজপত্র, অলিখিত উত্তরপত্রসহ প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী ঢাকা শিক্ষা বোর্ড থেকে সংগ্রহ করে পরীক্ষা পরিচালনা করবেন। প্রতিদিনের পরীক্ষা শেষে ওএমআরের প্রথম অংশRead More
মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মির্জা আজমের ছোট ভাই মির্জা আনোয়ার হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। পরে একটি নিয়মিত মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত সোয়া তিনটার দিকে কলাবাগানের ডলফিন গলির একটি বাসা থেকে আনোয়ারকে আটক করা হয়। নাশকতার পরিকল্পনার অভিযোগে তাকে আটক করা হয়। মির্জা আজম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য। তার ভাই মির্জা আনোয়ারের রাজনৈতিক সম্পৃক্ততারRead More
গাজীপুরে ৭০ কারখানায় ছুটি ঘোষণা
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে শ্রমিক ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। বিক্ষোভের মধ্যে কয়েকটি যানবাহন ভাঙচুর ও কয়েকটি কারখানায় ইটপাটকেল ছোড়া হয়েছে। এ অবস্থায় ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে নগরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়। দুপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। পরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এরপর বেলা আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। পরে ভাঙচুরের আশঙ্কায় আজকের জন্য ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করাRead More
ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা
ঘোষণা যেদিনই আসুক, আগামী ১ ডিসেম্বর থেকেই বর্ধিত বেতন পাবেন বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। গার্মেন্টস শিল্পকে ঘিরে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সৈয়দ আজাদ সুবহানী বলেন, আইন অনুযায়ী মজুরি বোর্ড গঠনের পর নতুন মজুরি নির্ধারণে ছয় মাস সময় দেওয়া হয়। তবে পোশাক খাতের চলমান বিশৃঙ্খলার কারণে দেশের স্থিতিশীলতা যেন বিঘ্নিত না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত মজুরি নির্ধারণের সিদ্ধান্তে পৌঁছাতে চায় বোর্ড। তিনিRead More
যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
সুপ্রিম কোর্টের আইনজীবী রাহেদুল ইসলামের ওপর হামলা ও মারধরের ঘটনায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নের দ্রুত গ্রেপ্তার দাবি করেছেন জামায়াতে ইসলামীর সংসদীয় দলের মুখপাত্র ও সংসদ সদস্য নাজিবুর রহমান। একই সঙ্গে এ ঘটনায় জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর সুনির্দিষ্ট বিবৃতি দাবি করেছেন তিনি। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এই দাবি জানান জামায়াতের এই সংসদ সদস্য। সংসদে ঘটনার বর্ণনা দিয়ে নাজিবুর রহমান বলেন, ‘সুপ্রিম কোর্টের একজন সম্মানিত আইনজীবী রাহেদুল ইসলামের ওপর ন্যক্কারজনক হামলা হয়েছে। যুবদল নেতা নয়ন এবং তার সহযোগীরা সেই সম্মানিত আইনজীবীকে তারRead More
কুমিল্লার মুরাদনগরে প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারী খুন
কুমিল্লার মুরাদনগরে পারিবারিক বিরোধ ও সন্তানকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বের জেরে প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে সুফিয়া বেগম (৩৩) নামের এক নারী নিহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার কোম্পানীগঞ্জ বাজার এলাকায় এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। নিহত সুফিয়া বেগম দেবিদ্বার উপজেলার বিনাইপাড় গ্রামের পুকুরপাড় এলাকার মালেক ফকিরের মেয়ে। অভিযুক্ত প্রাক্তন স্বামী শরীফ মিয়া (৩৫) একই গ্রামের মধ্যপাড়া এলাকার তাজু মিয়ার ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দাম্পত্য কলহ ও বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে এবংRead More
কুমিল্লা জেলা পরিষদের ৫০ কোটি টাকার সম্পত্তি উদ্ধারে অভিযান
কুমিল্লা নগরীর স্টেশন রোড এলাকায় জেলা পরিষদের মালিকানাধীন প্রায় ৫০ কোটি টাকা মূল্যের সম্পত্তি উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়েছে। কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জনাব গোলাম জাকারিয়ার নেতৃত্বে জেলা পরিষদের মালিকানাধীন সম্পত্তি উদ্ধার কার্যক্রম পরিচালিত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা পরিষদের মালিকানাধীন এসব সম্পত্তি অবৈধ দখল থেকে উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিনের দখলসংক্রান্ত জটিলতা নিরসন করে সরকারি সম্পত্তির নিয়ন্ত্রণ ফিরিয়ে আনাই এ কার্যক্রমের লক্ষ্য।
চেক প্রজাতন্ত্রে গণমাধ্যম রক্ষায় লাখো মানুষের বিক্ষোভ
চেক প্রজাতন্ত্রের গণমাধ্যম নীতি ও সরকারি বাজেট থেকে সংবাদমাধ্যম পরিচালনার নতুন প্রস্তাবের প্রতিবাদে রাজধানী প্রাগের ঐতিহাসিক লেতনা সমভূমিতে ফেটে পড়েছে তীব্র জনরোষ। প্রধানমন্ত্রী আন্দ্রেই বাবিশ এর নেতৃত্বাধীন সরকারের পক্ষ থেকে পাবলিক ব্রডকাস্টার বা জনসম্প্রচার মাধ্যমগুলোর অর্থায়ন পদ্ধতি পরিবর্তনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তার বিরুদ্ধে রাজপথে নেমে এসেছেন লাখো মানুষ। সাধারণ নাগরিক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের এই সম্মিলিত গণবিক্ষোভ চেক প্রজাতন্ত্রের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে অন্যতম বৃহত্তম ও ঐতিহাসিক নাগরিক আন্দোলন হিসেবে রূপ নিয়েছে, যা সংবাদমাধ্যমের স্বাধীনতা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের সুরক্ষাকে কেন্দ্র করে এক তীব্র রাজনৈতিক সংকটের জন্ম দিয়েছে। এই তীব্রRead More
