আল মিনার নিউজ
হামের উপসর্গ ও সংক্রমণে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে, ২৪ ঘণ্টায় নতুন রোগী ১৬৮২
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে জানানো হয়, গত রবিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় মারা যাওয়া এই ৪ জনই ঢাকা বিভাগের। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৫ জন এবং উপসর্গ নিয়ে ১ হাজার ২১৩ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গজনিত কারণে মৃত্যুর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১৮ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৬৮২ জন রোগী ভর্তি হয়েছেন।Read More
রাষ্ট্রপতির কাছে ফিজি, গায়ানা ও অস্ট্রিয়ার নবনিযুক্ত দূতদের পরিচয়পত্র পেশ
অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশ থেকে ডাক্তার-নার্সসহ বিভিন্ন খাতে দক্ষ জনশক্তি নিতে দেশগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশ থেকে ডাক্তার-নার্সসহ বিভিন্ন খাতে দক্ষ জনশক্তি নেওয়ার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের জন্য বাংলাদেশে নবনিযুক্ত ফিজি ও গায়ানার অনাবাসিক হাইকমিশনার এবং অস্ট্রিয়ার নবনিযুক্ত অনাবাসিক রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি আলাপকালে রাষ্ট্রদূতদের বলেন, বাংলাদেশে বিপুলসংখ্যক তরুণ, দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি রয়েছে, যাঁরা বিশ্বের বিভিন্ন দেশে স্বাস্থ্যসেবা, কৃষি, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন, উৎপাদন ও সেবা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম। তিঁনি এ সময় অস্ট্রিয়া ও গায়ানায় চিকিৎসক, নার্স ওRead More
গোপালগঞ্জে হামলা-ভাঙচুর ও নাশকতার পর থমথমে পরিস্থিতি
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জ জেলাজুড়ে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক শোভন সরকার এই তথ্য নিশ্চিত করেছেন। গত কয়েক দিন ধরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে পুরো জেলায় তীব্র উত্তপ্ত অবস্থা এবং একের পর এক সহিংসতার ঘটনা ঘটছে। স্থানীয় সূত্র ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সাম্প্রতিক বিক্ষোভ ও কর্মসূচি থেকে টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ জেলা শহরে ব্যাপক নাশকতা চালানো হয়েছে। গতকাল নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলRead More
গোপালগঞ্জ ছাড়া আ. লীগের অস্তিত্ব নেই, সংবাদ প্রচার নয়: তথ্য মন্ত্রণালয়
গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। একই সঙ্গে গণমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের কোনো ধরনের কার্যক্রম বা সংবাদ প্রচার না করার আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে ব্রিফিংয়ে তাঁরা এসব কথা বলেন। ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বর্তমান কর্মসূচিগুলো দেউলিয়াত্ব ছাড়া আর কিছু নয়। রাজনীতিতে দলটি গ্রহণযোগ্যতা হারিয়েছে এবং রাজনৈতিকভাবে শেখ হাসিনার ফিরেRead More
পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত ইসির
দেশের ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) কমিশন সভা শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এই তথ্য জানান। ইসি সানাউল্লাহ জানান, প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়ন, দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টিRead More
শেখ হাসিনার ফেরা নিয়ে বিবিসির প্রতিবেদন ভিত্তিহীন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সম্প্রতি প্রকাশিত বিবিসির প্রতিবেদনের কোনো ভিত্তি নেই বলে দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি স্পষ্ট জানিয়েছেন, সংবাদে যে বিষয়গুলোর উল্লেখ করা হয়েছে, তার কিছুই ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে জানানো হয়নি। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। এর আগে বিবিসি বাংলার এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে ভারতের প্রধান দুটি শর্ত রয়েছে। যার মধ্যে রয়েছে—বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক বিমানে যেহেতু তিনি ভারতে পৌঁছেছিলেন, তাই ফিরিয়ে নেওয়ার দায়িত্বও তাদেরই নিতে হবে। এছাড়া তাঁরRead More
শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে সাইপ্রাসে তীব্র প্রতিবাদ বিক্ষোভ
ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র সাইপ্রাসে উগ্র ডানপন্থী ইএলএএম পার্টির কর্মী ও বিভিন্ন যুব সংগঠনের নেতৃত্বে পরিচালিত এক সহিংস ও উত্তাল বিক্ষোভে তীব্র জাতিগত উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিক্ষোভে অংশগ্রহণকারীরা, “টার্কদের মৃত্যু হোক, সাইপ্রাস গ্রিকদের…” এই ধরনের চরম ঘৃণাত্মক ও বিদ্বেষমূলক স্লোগান দেয়, তুরস্ক এবং উত্তর সাইপ্রাস তুর্কি প্রজাতন্ত্রের পতাকা প্রকাশ্যে পুড়িয়ে দেয় এবং দ্বীপটির দুই অংশকে বিভক্তকারী জাতিসংঘ নির্ধারিত রেখা বা বাফার জোন অতিক্রম করার চেষ্টা চালায়। সাইপ্রাসের দীর্ঘদিনের অমীমাংসিত জাতিগত ও ভূরাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে এই ঘটনা পরিস্থিতিকে অত্যন্ত বিপজ্জনক ও সংবেদনশীল করে তুলেছে। ১৯৭৪ সাল থেকে সাইপ্রাস দ্বীপটি বিভক্ত রয়েছে,Read More
রমজানের আগে তিন ফল আমদানিতে কর ছাড় দিল সরকার
আসন্ন রমজানে খেজুর, মাল্টা ও আপেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম সহনীয় পর্যায়ে রাখতে এসব পণ্য আমদানিতে শুল্ক ও কর কমিয়েছে সরকার। এর মধ্যে খেজুর আমদানিতে কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। আর মাল্টা ও আপেল আমদানিতে মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশ থেকে কমিয়ে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৭তম বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের পক্ষ থেকে প্রস্তাবটি উত্থাপনের পর অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথাRead More
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি
ডিসেম্বরকে কেন্দ্র করে এখন পর্যন্ত বড় ধরনের নাশকতার কোনো আশঙ্কা দেখছে না স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তবে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে মাঠপর্যায়ে কাজ চলছে বলে জানিয়েছেন সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী। রোববার (১৫ নভেম্বর) বিকালে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী বলেন, ডিসেম্বর ঘিরে এখন পর্যন্ত বড় ধরনের কোনো নাশকতার আশঙ্কা নেই। এসআরবির সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন। অন্যান্যRead More
২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত
ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত সভার পর আইসিসি ২০৩৫ সাল পর্যন্ত পুরুষদের প্রধান আইসিসি ইভেন্টগুলোর সময়সূচি অনুমোদন দিয়েছে। এর মধ্যে ২০৩১ সালে ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ-ভারত। এছাড়া ঘোষিত সময়সূচি অনুযায়ী, ২০৩৩ সালের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, ২০৩৩ চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০৩৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ২০৩৫ টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় ইভেন্টগুলো রয়েছে। এমন এক সময়ে আইসিসি এই সময়সূচি প্রকাশ করল যখন ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের অপেক্ষায় রয়েছেন। আইসিসির প্রকাশিত সময়সূচি অনুযায়ী, পরবর্তী তিনটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিতRead More
