Sunday, November 15th, 2026
রমজানের আগে তিন ফল আমদানিতে কর ছাড় দিল সরকার
আসন্ন রমজানে খেজুর, মাল্টা ও আপেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম সহনীয় পর্যায়ে রাখতে এসব পণ্য আমদানিতে শুল্ক ও কর কমিয়েছে সরকার। এর মধ্যে খেজুর আমদানিতে কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। আর মাল্টা ও আপেল আমদানিতে মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশ থেকে কমিয়ে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৭তম বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের পক্ষ থেকে প্রস্তাবটি উত্থাপনের পর অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথাRead More
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি
ডিসেম্বরকে কেন্দ্র করে এখন পর্যন্ত বড় ধরনের নাশকতার কোনো আশঙ্কা দেখছে না স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তবে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে মাঠপর্যায়ে কাজ চলছে বলে জানিয়েছেন সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী। রোববার (১৫ নভেম্বর) বিকালে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী বলেন, ডিসেম্বর ঘিরে এখন পর্যন্ত বড় ধরনের কোনো নাশকতার আশঙ্কা নেই। এসআরবির সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন। অন্যান্যRead More
২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত
ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত সভার পর আইসিসি ২০৩৫ সাল পর্যন্ত পুরুষদের প্রধান আইসিসি ইভেন্টগুলোর সময়সূচি অনুমোদন দিয়েছে। এর মধ্যে ২০৩১ সালে ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ-ভারত। এছাড়া ঘোষিত সময়সূচি অনুযায়ী, ২০৩৩ সালের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, ২০৩৩ চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০৩৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ২০৩৫ টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় ইভেন্টগুলো রয়েছে। এমন এক সময়ে আইসিসি এই সময়সূচি প্রকাশ করল যখন ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের অপেক্ষায় রয়েছেন। আইসিসির প্রকাশিত সময়সূচি অনুযায়ী, পরবর্তী তিনটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিতRead More
সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যে কোনো ধরনের নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ।’ তিনি বলেন, ‘মাদক প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’ আজ রবিবার ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় তিনি এ কথা বলেন। জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে এ বৈঠকে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জাতীয় সংসদের হুইপ রকিবুলRead More
৩৫ টাকায় ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল ও ৪৮ টাকায় আতপ চাল কিনবে সরকার
আগামী মৌসুমে কেজি ৩৫ টাকা দরে ৩ দশমিক শূন্য লাখ মেট্রিক টন ধান, ৪৯ টাকা কেজি দরে ৫ দশমিক শূন্য লাখ টন সিদ্ধ চাল ও ৪৮ টাকা কেজি দরে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। রবিবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য (এমপি) সেলিমুজ্জামান মোল্যার এক প্রশ্নের উত্তরে খাদ্যমন্ত্রী এ কথা জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিম্টার কায়সার কামাল। প্রশ্নে এমপি সেলিমুজ্জামান মোল্যা জানতে চান আগামী মৌসুমে গোপালগঞ্জ জেলায় খাদ্যসংগ্রহের কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন কি না, করিলে, তাRead More
সিলেট অভিমুখে ১১ দলের ট্রেনযোগে লংমার্চ স্থগিত
আগামী ২১ নভেম্বর সিলেট অভিমুখে ট্রেনযোগে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের পূর্বনির্ধারিত লংমার্চ কর্মসূচি স্থগিত করা হয়েছে। দাবি বাস্তবায়নে শিগগিরই জোটের পক্ষ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। রোববার (১৫ নভেম্বর) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১-দলীয় জোটের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান জোটের মুখপাত্র ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ব্রিফিংয়ে বর্তমান সরকারের সমালোচনা করে হামিদুর রহমান আযাদ অভিযোগ করেন, সরকার পতিত আওয়ামী লীগের সঙ্গে গোপনে আঁতাত করেছে। তিনি বলেন, ‘সারা দেশে জুলাই যোদ্ধাদের ওপর হামলা করা হচ্ছে, ফ্যাসিস্টরা অগ্নিসংযোগ করছে। কিন্তুRead More
এইচএসসি সম্পূরক পরীক্ষার আবেদনের সময় বাড়ল
চলতি বছরের এইচএসসি বা সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থীদের সম্পূরক পরীক্ষার আবেদনের সময় বাড়ানো হয়েছে। দ্বিতীয় দফায় আগামী ১৬ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ‘সোনালী সেবার’ মাধ্যমে ফি পরিশোধ করা যাবে ১৯ নভেম্বর পর্যন্ত। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে। বর্ধিত এ সময় সকল শিক্ষা বোর্ডের জন্য প্রযোজ্য বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন। এর আগে আবেদনের জন্য ৫ থেকে ৯ নভেম্বর সময় দেওয়া হয়েছিল; ফি পরিশোধের শেষ সময় ছিল ১০ তারিখ। এবারের এইচএসসি ওRead More
কৃষকদের ‘মূর্খ’ বললেন এমপি, চিফ হুইপের আপত্তিতে শব্দ এক্সপাঞ্জ
জাতীয় সংসদে কৃষকদের ‘মূর্খ’ বলে অভিহিত করে বিতর্কের জন্ম দিয়েছেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল। তার এমন শব্দচয়নের আপত্তি জানান চিফ হুইপ মো. নূরুল ইসলাম। পরে চিফ হুইপের আপত্তি ও যুক্তি বিবেচনায় নিয়ে সংসদীয় কার্যবিবরণী থেকে ‘মূর্খ’ শব্দটি এক্সপাঞ্জ (বাদ) ঘোষণা করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে অনলাইনে আবেদন করে খাদ্য গুদামে ধান বিক্রির জটিলতা নিয়ে আলোচনা চলছিল। এ সময় জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের অধিকাংশ কৃষক অশিক্ষিত, অর্ধশিক্ষিত বা মূর্খ। ফলে অনলাইনে প্রবেশRead More
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়েছে দুর্বৃত্তরা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় মামলার বাদী মোসলেম উদ্দিনকে কুপিয়েছে দুর্বৃত্তরা। তাকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) এ ঘটনা ঘটে। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করে জানান, বিকালে দেশীয় অস্ত্র ও লাঠি সোঠা নিয়ে উপজেলা সদরে মিছিল বের করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় দায়িত্ব পালনকালে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় মামলার বাদী মোসলেম উদ্দিনকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে, সন্ধ্যায়Read More
নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হয়ে উঠবে, আশা প্রধানমন্ত্রীর
জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেছেন লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৪১ জন শিক্ষার্থী, ৬ জন শিক্ষক ও অভিভাবক। এছাড়া দ্য আগা খান একাডেমির দশম ও একাদশ শ্রেণির ২৭ জন শিক্ষার্থী ও ৬ জন শিক্ষক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১ জন শিক্ষার্থী ও ২ জন শিক্ষক এ পরিদর্শনে অংশ নেন। সংসদ অধিবেশনের বিরতিকালে তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হয়ে উঠবে। তবে রাজনীতিতে সম্পৃক্তRead More
