Main Menu

আল মিনার নিউজ

 

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, শ্রমিকদের তাড়াতে টিয়ারসেল

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়িতে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরের পর কাশিমপুর ও কোনাবাড়ী শিল্প অঞ্চলের শ্রমিকরা বেতন ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করে। এসময় অধিকাংশ কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পুলিশ ও শ্রমিকরা জানান,আজ দুপুরের পরে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে ৩০ হাজার টাকা বেতন ভাতা বৃদ্ধির দাবিতে প্রথমে কাশিমপুর শিল্প অঞ্চলের শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে বিক্ষোভ শুরু করে। পরে জরুন এলাকায় রিপন, ইসলাম, স্ট্যান্ডার্ড গ্রুপ,কটন ক্লাব, মন্ডল, মাল্টি ফ্যাবস লিঃসহ আশেপাশের কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে আসেন। পরে কোনাবাড়ী বিসিকেRead More


গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর: পরমাণু বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপের অনুমোদন

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের চূড়ান্ত ধাপের কাজ শুরুর ঐতিহাসিক অনুমতি মিলেছে। কেন্দ্রটির প্রথম ইউনিটের ভৌত পরীক্ষা (ফিজিকস টেস্ট) সফলভাবে সম্পন্ন হওয়ার পর, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়ের) ‘পাওয়ার স্টার্ট’ বা সি-স্টেজ শুরুর অনুমোদন দিয়েছে। এই ধাপের মাধ্যমেই প্রথমবারের মতো জাতীয় গ্রিডে সীমিত পরিসরে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। বিদ্যুৎকেন্দ্র সূত্র জানায়, ভৌত পরীক্ষার ফলাফল নিখুঁতভাবে যাচাই-বাছাই করে বৃহস্পতিবার বিকেলে বায়েরা পরবর্তী ধাপের কাজের সবুজ সংকেত দেয়। ‘পাওয়ার স্টার্ট’ পর্যায়ে পরমাণু চুল্লির ক্ষমতা ধাপে ধাপে বাড়িয়ে বিভিন্ন যন্ত্রপাতির নিরাপত্তা, স্থিতিশীলতা ও কার্যকারিতা পরীক্ষা করা হবে।Read More


মালদ্বীপের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বারোপ রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের সঙ্গে মালদ্বীপের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান, পর্যটন এবং মৎস্যসম্পদ ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন। আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশীদ (Ms. Shiuneen Rasheed) সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ গুরুত্বারোপ করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। পারস্পরিক আস্থা, সৌহার্দ ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার ব্যাপক সুযোগ রয়েছে। এ সময় হাইকমিশনার মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর পক্ষ থেকে রাষ্ট্রপতির প্রতি অভিনন্দনRead More


যান্ত্রিক ত্রুটি মুক্ত: সাড়ে চার ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রী

সাড়ে চার ঘণ্টারও বেশি সময় পর যান্ত্রিক ত্রুটি মুক্ত, ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান ককপিটে কারিগরি ত্রুটির সংকেত দেখানোর পর দীর্ঘ সাড়ে চার ঘণ্টারও বেশি সময় অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি। জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রয়োজনীয় সব ধরনের কারিগরি পরীক্ষা ও মেরামত শেষে উড়োজাহাজটি ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে। এর আগে, জাপানের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে টোকিও থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইটটির যাত্রা শুরু করার কথা ছিল। সব সূচি ঠিক থাকলে উড্ডয়ন শেষে ফ্লাইটটি আজ রাত সাড়েRead More


১ দিনে হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু: ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১৩১৫

দেশে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ১ হাজার ৩১৫ জন রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বুলেটিন ও প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী ৭ জনই হামের উপসর্গ নিয়ে মারা গেছেন, তবে পরীক্ষা করে নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। প্রতিবেদনে প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৯Read More


ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১১৫টিকে অধিক ঝুঁকিপূর্ণ এবং বাকি ৭০টিকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এসআরবি-১৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম। সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনী নিরাপত্তায় গত ২৫ অক্টোবর থেকে মাঠে দায়িত্ব পালন করছেন এসআরবি সদস্যরা। ভোটের পরদিন ৩১ অক্টোবর পর্যন্ত তাদের মোতায়েন রাখা হবে। নিরাপত্তা কার্যক্রমে ছয়টি মোবাইল টহল দল, দুটি স্ট্রাইকিং রিজার্ভ টহল দল, ডগ স্কোয়াড ও বোমাRead More


মিরপুর টেস্টের প্রথম দিনে সেঞ্চুরি থেকে এক রান পিছিয়ে সাদমান

আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই শেষ হলো মিরপুর টেস্টের প্রথম দিনের খেলা। প্রথম দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২১৩ রান, হাতে রয়েছে ৭ উইকেট। প্রথম দিনে খেলা হয়েছে ৭৪ ওভার। টস জিতে নিজেদের প্রথম ইনিংসে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশ দলের। বড় ইনিংস খেলার লক্ষ্য নিয়ে মাঠে নামলে ব্যাট হাতে ব্যর্থ হয় দলের টপ ওর্ডার ব্যাটাররা। দলের ৯ রানে ব্যাক্তিগত ৭ রান করে জেইডেন সিলসের বলে তানজিদ হাসান আউট হলে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৬৮ রানে ব্যাক্তিগত ২৮ রান করে মুমিনুল হক সাজঘরে ফিরে জোমেলRead More


যেখানেই অবৈধ স্থাপনা সেখানেই অভিযান: ডিএনসিসি প্রশাসক

ঢাকা উত্তর সিটি এলাকায় ফুটপাত দখল বা অবৈধ স্থাপনা থাকতে পারবে না। যেখানেই অবৈধ স্থাপনা গড়ে উঠনে সেখানেই অভিযান পরিচালনা করবে প্রশাসন বলে এমনটাই মন্তব্য করেছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান। দলীয় নেতা-কর্মীসহ মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে ফুটপাতের উচ্ছেদ অভিযানে যান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান। মিছিল দেখে দ্রুত নিজেদের মালপত্র আর তল্পিতল্পা গুটিয়ে পালালেন সড়ক ও ফুটপাত দখল করে দোকান বসানো ভ্রাম্যমাণ ব্যবসায়ী ও হকাররা। বুধবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মিরপুর-১ এলাকায় ঢাকা উত্তর সিটির উচ্ছেদ অভিযানে এমন দৃশ্য দেখা গেছে।Read More


ভোজ্য তেলের দাম লিটারে আরও ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব

বাজারে ভোজ্যতেল বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১৪ টাকা বাড়াতে চায় দেশের ভোজ্যতেল উৎপাদন ও পরিশোধনকারী কোম্পানিগুলো। নতুন করে দাম বাড়ানোর আবেদন জানিয়ে ১৩ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় ও ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের কাছে চিঠি দিয়েছে ভোজ্যতেল উৎপাদন ও পরিশোধনকারী কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। দাম বাড়ানোর সপক্ষে তারা আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম এবং দেশে জ্বালানির দাম ও পরিবহণ ভাড়া বৃদ্ধি পাওয়ার কথা উল্লেখ করেছে। সে জন্য কোম্পানিগুলো সয়াবিন তেলের দাম সমন্বয় করা প্রয়োজন বলে মনে করে। বর্তমানে বাজারে বোতলজাত প্রতি লিটার সয়াবিনRead More


কুয়েতি স্বরাষ্ট্রমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র, তিনজনের মৃত্যুদণ্ড

কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসেফকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। একই মামলায় আরও ৮ জনকে পাঁচ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। সংবাদমাধ্যম গালফ নিউজের খবরে বলা হয়েছে, গত সোমবার বিচারক নাসের আল বদরের নেতৃত্বে কুয়েতের ফৌজদারি আদালতের রাষ্ট্রীয় নিরাপত্তা ও সন্ত্রাসবাদ দমন বিভাগ এই রায় ঘোষণা করে। আসামিদের বিরুদ্ধে ইরানের পাশাপাশি লেবাননের নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুল্লাহর সাথে যোগসাজশ, কুয়েতের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড পরিচালনা এবং রাষ্ট্রের শীর্ষ কর্মকর্তা ও নেতাদের হত্যার পরিকল্পনার অভিযোগ আনে প্রসিকিউশন। একই সঙ্গে নিষিদ্ধ সংগঠনে যোগদান এবং জাতীয় স্বার্থ ক্ষুণ্নRead More