Wednesday, October 28th, 2026
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১১৫টিকে অধিক ঝুঁকিপূর্ণ এবং বাকি ৭০টিকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এসআরবি-১৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম। সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনী নিরাপত্তায় গত ২৫ অক্টোবর থেকে মাঠে দায়িত্ব পালন করছেন এসআরবি সদস্যরা। ভোটের পরদিন ৩১ অক্টোবর পর্যন্ত তাদের মোতায়েন রাখা হবে। নিরাপত্তা কার্যক্রমে ছয়টি মোবাইল টহল দল, দুটি স্ট্রাইকিং রিজার্ভ টহল দল, ডগ স্কোয়াড ও বোমাRead More
মিরপুর টেস্টের প্রথম দিনে সেঞ্চুরি থেকে এক রান পিছিয়ে সাদমান
আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই শেষ হলো মিরপুর টেস্টের প্রথম দিনের খেলা। প্রথম দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২১৩ রান, হাতে রয়েছে ৭ উইকেট। প্রথম দিনে খেলা হয়েছে ৭৪ ওভার। টস জিতে নিজেদের প্রথম ইনিংসে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশ দলের। বড় ইনিংস খেলার লক্ষ্য নিয়ে মাঠে নামলে ব্যাট হাতে ব্যর্থ হয় দলের টপ ওর্ডার ব্যাটাররা। দলের ৯ রানে ব্যাক্তিগত ৭ রান করে জেইডেন সিলসের বলে তানজিদ হাসান আউট হলে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৬৮ রানে ব্যাক্তিগত ২৮ রান করে মুমিনুল হক সাজঘরে ফিরে জোমেলRead More
যেখানেই অবৈধ স্থাপনা সেখানেই অভিযান: ডিএনসিসি প্রশাসক
ঢাকা উত্তর সিটি এলাকায় ফুটপাত দখল বা অবৈধ স্থাপনা থাকতে পারবে না। যেখানেই অবৈধ স্থাপনা গড়ে উঠনে সেখানেই অভিযান পরিচালনা করবে প্রশাসন বলে এমনটাই মন্তব্য করেছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান। দলীয় নেতা-কর্মীসহ মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে ফুটপাতের উচ্ছেদ অভিযানে যান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান। মিছিল দেখে দ্রুত নিজেদের মালপত্র আর তল্পিতল্পা গুটিয়ে পালালেন সড়ক ও ফুটপাত দখল করে দোকান বসানো ভ্রাম্যমাণ ব্যবসায়ী ও হকাররা। বুধবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মিরপুর-১ এলাকায় ঢাকা উত্তর সিটির উচ্ছেদ অভিযানে এমন দৃশ্য দেখা গেছে।Read More
ভোজ্য তেলের দাম লিটারে আরও ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব
বাজারে ভোজ্যতেল বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১৪ টাকা বাড়াতে চায় দেশের ভোজ্যতেল উৎপাদন ও পরিশোধনকারী কোম্পানিগুলো। নতুন করে দাম বাড়ানোর আবেদন জানিয়ে ১৩ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় ও ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের কাছে চিঠি দিয়েছে ভোজ্যতেল উৎপাদন ও পরিশোধনকারী কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। দাম বাড়ানোর সপক্ষে তারা আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম এবং দেশে জ্বালানির দাম ও পরিবহণ ভাড়া বৃদ্ধি পাওয়ার কথা উল্লেখ করেছে। সে জন্য কোম্পানিগুলো সয়াবিন তেলের দাম সমন্বয় করা প্রয়োজন বলে মনে করে। বর্তমানে বাজারে বোতলজাত প্রতি লিটার সয়াবিনRead More
কুয়েতি স্বরাষ্ট্রমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র, তিনজনের মৃত্যুদণ্ড
কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসেফকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। একই মামলায় আরও ৮ জনকে পাঁচ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। সংবাদমাধ্যম গালফ নিউজের খবরে বলা হয়েছে, গত সোমবার বিচারক নাসের আল বদরের নেতৃত্বে কুয়েতের ফৌজদারি আদালতের রাষ্ট্রীয় নিরাপত্তা ও সন্ত্রাসবাদ দমন বিভাগ এই রায় ঘোষণা করে। আসামিদের বিরুদ্ধে ইরানের পাশাপাশি লেবাননের নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুল্লাহর সাথে যোগসাজশ, কুয়েতের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড পরিচালনা এবং রাষ্ট্রের শীর্ষ কর্মকর্তা ও নেতাদের হত্যার পরিকল্পনার অভিযোগ আনে প্রসিকিউশন। একই সঙ্গে নিষিদ্ধ সংগঠনে যোগদান এবং জাতীয় স্বার্থ ক্ষুণ্নRead More
আমলাতান্ত্রিক জটিলতায় জুলাই আহতদের চিকিৎসায় যেন গাফিলতি না হয়:নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, এই সরকার জুলাই গণঅভ্যত্থানের ফসল। এ নির্বাচন সম্ভব হয়েছে, সরকারের ক্ষমতায় যাওয়া সম্ভব হয়েছে, এই হাজারো মানুষের জীবনদান, তাদের অঙ্গদান, পঙ্গুত্বের কারণে। রাজনীতিসহ সব কিছুর উর্ধ্বে গিয়ে যাতে এই আহত ভাইবোনদের প্রতি সরকারের দৃষ্টি থাকে এবং কোন প্রশাসনিক আমলাতান্ত্রিক জটিলতায় তাদের এই চিকিসা গাফিলতি না হয়। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে গাজীপুরের শ্রীপুরের বেড়াইদেরচালায় জুলাই আন্দোলনে স্থায়ী পঙ্গুত্ব বরণ করা মো: বাপ্পিকে দেখতে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এসময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্যRead More
ইন্ডিয়া জোটের ১ নভেম্বরের সমাবেশে ককরোচ জনতা পার্টি’র সমর্থন
ভারতের প্রধান বিরোধী রাজনৈতিক জোট ইন্ডিয়ার আগামী ১ নভেম্বরের মহাসমাবেশে পূর্ণ সমর্থন ঘোষণা করেছে তরুণদের নাগরিক রাজনৈতিক সংগঠন ককরোচ জনতা পার্টি (CJP)। একই সঙ্গে ভোটাধিকার রক্ষা ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে ভারতের প্রধান নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ দাবি করেছে সংগঠনটি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (টুইটার) প্রকাশিত এক বিবৃতিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা ও ডিজিটাল রাজনৈতিক কৌশলবিদ প্রেস বিজ্ঞপ্তিটি প্রকাশ করেন। বোস্টন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও আম্বেদকরবাদী ধারণায় বিশ্বাসী এই সংগঠক জেন-জি তথা তরুণ প্রজন্মকে ভোটার অধিকার সুরক্ষায় ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এক্স পোস্টে “GYANU MUST GO!” এবং “Nation aboveRead More
জানুয়ারি নয়, ডিসেম্বরই নতুন পাঠ্যবই পাবে শিক্ষার্থীরা
নতুন বছরের প্রথমদিনে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়ার রেওয়াজ রয়েছে। তবে এবার তার আগেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে চায় সরকার। বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই দেওয়া হবে। পরিকল্পনা অনুযায়ী- প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ২৪ ডিসেম্বর নতুন পাঠ্যবই হাতে পাবে। মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদেরও ডিসম্বরের শেষ সপ্তাহের মধ্যে নতুন বই দেওয়া হবে। বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই দিনে দেশের বিভিন্ন জেলা প্রাথমিক শিক্ষা অফিসRead More
স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত অন্তত ৫০
দ্রুতগতির দুই ট্রেনে মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) স্পেনের রাজধানী মাদ্রিদ থেকে দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া যাওয়ার রেলপথে এ দুর্ঘটনা ঘটে। রেল পরিচালনাকারী সংস্থা আদিফ জানিয়েছে, দুর্ঘটনার পর মাদ্রিদ থেকে আন্দালুসিয়াগামী উচ্চগতির রেলপথে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। কাস্তিয়া লা মাঞ্চা অঞ্চলের এক সরকারি মুখপাত্র জানান, স্থানীয় সময় সকাল ৯টার কিছু পর রেনফে ও ইরিও পরিচালিত দুটি ট্রেনের সংঘর্ষ হয়। এতে ইরিওর দুটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার কারণ ও আহত ব্যক্তির সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে আঞ্চলিক সরকারের একটি সূত্র অন্তত ৫০ জনের মৃত্যুর খবর জানিয়েছে।Read More
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪টি সমঝোতা স্মারক, দুটি অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্র সই
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে চারটি সমঝোতা স্মারক, দুটি অনুদান চুক্তি এবং একটি অভিপ্রায়পত্র সই হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুই দেশের মধ্যে এসব চুক্তি ও সমঝোতা সই হয়। দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার, অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ এবং পারস্পরিক অংশীদারত্ব আরও সুদৃঢ় করার লক্ষ্যে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই করা হয়েছে। সই হওয়া চুক্তি ও সমঝোতার মধ্যে রয়েছে বাংলাদেশের উপকূলীয় নিরাপত্তা সক্ষমতা বাড়াতে টহলজাহাজ সরবরাহে অনুদান চুক্তি। এ ছাড়া অর্থনৈতিক সম্পর্ক ও ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন, কৃষি খাতে সহযোগিতা, দক্ষতা উন্নয়ন কর্মসূচি (ইএসডিপি) বাস্তবায়ন ও কর্মসংস্থান এবং মৎস্য ওRead More
