Main Menu

Monday, November 23rd, 2026

 

স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করবেন। সকালে হেলিকপ্টারে সেখানে পৌঁছে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন। এ সময় তিনি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী দেখবেন এবং অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। বিশেষ এই মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেবে। নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সালেRead More


গোপালগঞ্জে ৪৮ ঘণ্টার লকডাউন ঘিরে খণ্ড খণ্ড মিছিল, শহরজুড়ে থমথমে পরিস্থিতি

নি,ষিদ্ধ আওয়ামী লীগের ডাকা টানা ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। কর্মসূচির অংশ হিসেবে জেলা শহরের বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড মিছিল করছেন দলটির নেতাকর্মীরা। এতে শহরজুড়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় খণ্ড খণ্ড মিছিলের খবর পাওয়া গেছে। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আল আমিনের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয়। তবে এখন পর্যন্ত কোনো ধরনের সহিংসতা বা অপ্রীতিকর ঘটনার খবরRead More


পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রস্তাব করেছে মালিকপক্ষ

পোশাকশিল্পে ন্যূনতম মজুরি নির্ধারণের বৈঠকে মালিকপক্ষ শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে। তবে মালিকপক্ষের দেওয়া প্রস্তাবে যে ন্যূনতম মজুরি উত্থাপন করা হয়েছে তা শ্রমিকদের দাবির ধারেকাছেও নেই বলে জানিয়েছেন শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আক্তার। তাদের দেওয়া প্রস্তাবে ন্যূনতম মজুরি ৩২ হাজার দাবি করা হয়েছিল। সোমবার (২৩ নভেম্বর) ন্যূনতম মজুরি বোর্ডের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাবুল আক্তার এসব কথা বলেন। তিনি বলেন, মালিকপক্ষের প্রস্তাব শ্রমিকপক্ষের দাবির ধারেকাছেও নেই। তবে এটি চূড়ান্ত প্রস্তাব নয়। আলোচনা এগিয়ে নিতে শ্রমিকপক্ষও তাদের দাবির পরিমাণ পুনর্বিবেচনা করে সংশোধিত প্রস্তাব দেবে। বাবুল আক্তার বলেন, ‘মালিকপক্ষ একটুRead More


এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ আজ বিকেল ৩টায়

এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আজ সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় প্রকাশ করা হবে। দেশের ১১টি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের পাশাপাশি কেন্দ্রীয় ওয়েবসাইট eduboardresults.gov.bd থেকে ফল জানা যাবে। আবেদন করার সময় দেওয়া মোবাইল নম্বরেও এসএমএসের মাধ্যমে ফল পাঠানো হবে। এর আগে সকাল ১১টায় ফল প্রকাশের কথা থাকলেও সময় পরিবর্তন করে বিকেল ৩টা নির্ধারণ করা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। এর মধ্যে ঢাকা বোর্ডে সর্বোচ্চ ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টিRead More


সেঞ্চুরিয়ন টেস্ট: ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

বৃষ্টি বাগড়ায় সেঞ্চুরিয়ন টেস্টের ব্যাটিংয়ের শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান তানজিদ হাসান। মার্কো ইয়ানসেনের বলে স্লিপে ক্যাচ দিয়েছেন ৩ রানে আউট হয়েছেন এই ব্যাটার। তবে পরের ওভারে কাগিসো রাবাদাকে দুই বলে দুটি চার মেরে পাল্টা আক্রমণের ইঙ্গিত দেন মাহফিজুল ইসলাম। এরপর ক্রিজে এসে বিপদে পড়েছিলেন অভিজ্ঞ মুমিনুল হক। আগের টেস্টে শূন্য ও ১ রান করা এই ব্যাটারের ব্যাটের কানায় লেগে বল প্রায় দ্বিতীয় স্লিপে চলে গিয়েছিল, কিন্তু অল্পের জন্য বেঁচে যান তিনি। আনরিখ নর্কিয়া বলে এলবিডব্লুর জোরাল আবেদন হয়েছিল মুমিনুলের বিরুদ্ধে। আম্পায়ার সাড়া দেননি। দক্ষিণRead More


বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণ, গুলিবিদ্ধ ৫

পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহতদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সন্ধ্যায় মাজদিয়া এলাকায় বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা।Read More


রাজধানীতে সাবেক এমপি আজিজুল গ্রেপ্তার

রাজধানীর লালমাটিয়া থেকে যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. আজিজুল ইসলামকে (৩৩) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে লালমাটিয়ার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জিয়াউদ্দিন আহম্মেদ। তিনি জানান, আজিজুল ইসলামকে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডিবি পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আজিজুল ইসলামের বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে।


হাতিরঝিলে কাতার প্রবাসী গুলিবিদ্ধ, আরেকজনকে কুপিয়ে জখম

রাজধানীর হাতিরঝিলের ওয়াপদা রোডে সন্ত্রাসী হামলায় আহত দুই কাতারপ্রবাসীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে ওয়াপদা রোডের বাগিচারটেক এলাকায় একটি রিকশা গ্যারেজের সামনে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্বজনরা জানিয়েছেন। আহতদের মধ্যে সানাউল্লাহ গনি ওরফে বাবুর (২৫) বুকে গুলি করা হয়েছে। তার হাত-পায়েও কোপানো হয়েছে। আর শরিফ (২৮) নামে আরেকজনকে ডান পায়ে কুপিয়েছেন। সানাউল্লাহ ছুটিতে দুই মাস আগে দেশে আসেন। তিনি বরিশালের গৌরনদীর পয়সা বাকাই বাজার এলাকার বারেক শেখের ছেলে। আর শরিফ কুমিল্লার চান্দিনার কুটুমপুকুর গ্রামের বেল্লাল হোসেনের ছেলে। দুজনেই বাগিচারটেক এলাকায় বসবাস করেন।Read More


ভারত থেকে দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে: শামা ওবায়েদ

ভারত থেকে দেশে ফিরলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই অবস্থানের কথা জানান। আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক উত্তেজনা এবং নতুন করে রাজপথে সহিংসতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা মাত্রই তাকে গ্রেপ্তার করে কারাগারে নেওয়া হবে এবং আইন নিজস্ব গতিতে চলবে। প্রতিমন্ত্রী আরও জানান, ঢাকা ভারত থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের চেষ্টা করছেRead More


মঙ্গলবার কূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি অবহিত করবে সরকার

ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের মঙ্গলবার দেশের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করবে সরকার। মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ ব্রিফিং শুরু হওয়ার কথা রয়েছে। সোমবার (২৩ নভেম্বর) ঢাকায় অবস্থিত সব কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের ব্রিফিংয়ে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির কূটনীতিকদের বক্তব্য দেবেন। এদিকে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে দেশে ফিরলেই তাকে গ্রেফতার করে হবে বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। উল্লেখ্য-গত ১৭ ফেব্রুয়ারিRead More