Monday, November 23rd, 2026
মিরপুরে বসুমতি বাসে আগুন
রাজধানীর মিরপুর-১ এলাকায় সনি সিনেমা হলের সামনে বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৩ নভেম্বর) রাত ৭টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদরদপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করেছে। পুলিশ জানায়, দুর্বৃত্তরা বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
