Main Menu

Wednesday, November 4th, 2026

 

বাংলা কিউআরে লেনদেন বেড়েছে ৪ গুণ

বাংলা কিউআরের মাধ্যমে লেনদেন উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত জুনে দৈনিক ৪০ কোটি টাকার লেনদেন থেকে বর্তমানে তা চার গুণে উন্নীত হয়েছে। বুধবার রাজধানীর বনানী ও গুলশান এলাকার কয়েকটি খুচরা বিক্রয় কেন্দ্রে এ সেবা সম্প্রসারণের নতুন উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মোহাম্মদ হাবিবুর রহমান এ সেবার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ডেপুটি গভর্নর বলেন, নগদবিহীন লেনদেন উৎসাহিত করতে বাংলাদেশ ব্যাংক দেশব্যাপী বিভিন্ন খুচরা বিক্রয় নেটওয়ার্কে এ সেবা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। তিনি আরও বলেন, সেবার মান উন্নয়নে গত ১ নভেম্বর ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) লেনদেন সুবিধাRead More


যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বটমস

জর্জিয়ার গভর্নর নির্বাচনে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট কেইশা ল্যান্স বটমস। এর মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্যের গভর্নর হিসেবে নির্বাচিত প্রথম কৃষ্ণাঙ্গ নারী হওয়ার গৌরব অর্জন করলেন এবং দেশটির অন্যতম তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজনৈতিক ময়দানে ডেমোক্র্যাটদের জন্য একটি জয় নিশ্চিত করলেন। মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আটলান্টার সাবেক এই মেয়র, যিনি অঙ্গরাজ্যটির প্রথম নারী গভর্নরও হতে যাচ্ছেন, তিনি রিপাবলিকান ব্যবসায়ী রিক জ্যাকসনকে পরাজিত করেছেন। কেইশা রিপাবলিকান গভর্নর ব্রায়ান কেম্পের স্থলাভিষিক্ত হচ্ছেন, যিনি টানা দুই মেয়াদে দায়িত্ব পালনের পর পদ ছাড়ছেন। ৫৬ বছর বয়সি বটমস এর আগে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের জ্যেষ্ঠ উপদেষ্টা এবং হোয়াইটRead More


গণ–অভ্যুত্থানের পর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কারাগারের নিরাপত্তা ভেঙে পালিয়ে দীর্ঘদিন আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবু মোকারমের (৪৪)। অবশেষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১। গত ৩ নভেম্বর রাতে মেঘনা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১১ সূত্রে জানা যায়, ২০১৩ সালের একটি চাঞ্চল্যকর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হওয়ার পর ওই বছরের ৯ জুলাই থেকে গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন আবু মোকারম। ২০২৪ সালের ৬ আগস্ট সকালে কারাগারে বন্দীদের মধ্যে সংঘবদ্ধ দাঙ্গা-হাঙ্গামা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একপর্যায়ে কারারক্ষীদের জিম্মি করে বৈদ্যুতিক পিলার ভেঙেRead More


এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পুনঃপরীক্ষা শুরু ১ ডিসেম্বর

এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে। এ পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের ৫ থেকে ৯ নভেম্বরের মধ্যে আবেদন ফরম পূরণ করতে হবে। ফি জমা দেওয়া যাবে ১০ নভেম্বর পর্যন্ত। বুধবার (৪ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসি (সাপ্লিমেন্টারি) পরীক্ষার আবেদন ফরম পূরণের কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। পরীক্ষার ফি সোনালী ব্যাংকের যেকোনো শাখায় জমা দেওয়া যাবে। টাকা জমা দেওয়ার রসিদ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে। পরীক্ষার্থীদের তত্ত্বীয়Read More


বৃহস্পতিবার থেকে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

পোশাক শ্রমিকদের চলমান অসন্তোষের মধ্যে আগামীকাল বৃহস্পতিবার থেকে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে যেসব কারখানা বন্ধ রাখা হয়েছে, সেগুলো খুলে দিয়ে উৎপাদন স্বাভাবিক করতে মালিকদের প্রতিও আহ্বান জানান। বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে শ্রম অসন্তোষ নিরসনে সরকার, মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত জরুরি ত্রিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। বৈঠকে প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদি আমিন, বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমইএর প্রতিনিধি এবং শ্রমিকনেতারা উপস্থিত ছিলেন। শ্রমমন্ত্রী বলেন, শ্রমিকদের দাবি-দাওয়া আলোচনার মাধ্যমে সমাধানের জন্য নিম্নতম মজুরি বোর্ড গঠনRead More


শ্রমিকদের ঢাল বানিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষকে স্বাভাবিক আন্দোলন নয়, বরং রাজনৈতিক ষড়যন্ত্র ও রাষ্ট্রবিরোধী অপচেষ্টা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সাধারণ শ্রমিকদের ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করা হচ্ছে। এ ধরনের সহিংসতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে। বুধবার (৪ নভেম্বর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে সাইবার সুরক্ষা (সংশোধন) আইন-২০২৬-এর খসড়া পর্যালোচনা সংক্রান্ত আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গার্মেন্টস শ্রমিকদের বর্তমানে কোনো অমীমাংসিত দাবি নেই। এরপরও একটি মহল পরিকল্পিতভাবে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। শ্রমিক আন্দোলনের নামেRead More


৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন

৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয় সংবলিত ১৩টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৫০ হাজার ৪১ কোটি ২০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ৭ হাজার ৯৭৪ কোটি ৬৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৭৩ কোটি ৭ লাখ টাকা। বুধবার (৪ নভেম্বর) প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে নতুন প্রকল্প ১১টি ও সংশোধিত প্রকল্প ২টি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ; শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন; আইন,Read More