এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পুনঃপরীক্ষা শুরু ১ ডিসেম্বর
এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে। এ পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের ৫ থেকে ৯ নভেম্বরের মধ্যে আবেদন ফরম পূরণ করতে হবে। ফি জমা দেওয়া যাবে ১০ নভেম্বর পর্যন্ত।
বুধবার (৪ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসি (সাপ্লিমেন্টারি) পরীক্ষার আবেদন ফরম পূরণের কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। পরীক্ষার ফি সোনালী ব্যাংকের যেকোনো শাখায় জমা দেওয়া যাবে। টাকা জমা দেওয়ার রসিদ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে।
পরীক্ষার্থীদের তত্ত্বীয় প্রতি বিষয়ের জন্য ১২৫ টাকা এবং ব্যবহারিক প্রতি বিষয়ের জন্য ২৫ টাকা ফি দিতে হবে। এর সঙ্গে কেন্দ্র ফি বাবদ দিতে হবে ৪৫০ টাকা। সে হিসাবে এক বিষয়ে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের মোট ৬০০ টাকা জমা দিতে হবে।
পরীক্ষার্থীদের সম্ভাব্য তালিকা ও ফরম পূরণের তালিকা শিগগিরই ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ফি জমা দেওয়ার এক দিনের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এরপর তালিকা যাচাই করে পরীক্ষার্থীদের স্বাক্ষর নেওয়া হবে। তালিকার প্রতিটি পৃষ্ঠায় প্রতিষ্ঠানপ্রধানের স্বাক্ষর থাকতে হবে। পরীক্ষার্থীর স্বাক্ষরসহ তালিকার প্রিন্ট কপি শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে।
এর আগে এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের এক মাসের মধ্যে পুনঃপরীক্ষা নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৮৬৫ শিক্ষার্থী।
Related News
কারাগারে ত্রিশালের সাবেক ইউপি চেয়ারম্যান আদিল সরকারের মৃত্যু
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নকিব হোসেন আদিল সরকার কারাবন্দী অবস্থায় মারাRead More
এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১৫০০ শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় বোর্ডপ্রতি সব বিষয়ে জিপিএ-৫ প্রাপ্ত সর্বোচ্চ নম্বরধারী প্রথম ১০০Read More
