Monday, November 2nd, 2026
হামলা হলে সীমাহীন পাল্টা আক্রমণের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার
ইরানে নতুন করে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হওয়া ঠেকাতে যখন আন্তর্জাতিক অঙ্গনে জোরালো কূটনৈতিক তৎপরতা চলছে, ঠিক তখনই দেশের সশস্ত্র বাহিনীকে চরম কঠোর বার্তা দিয়েছেন নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। ইরানের ওপর আবার কোনো হামলা হলে কোনো প্রকার ভৌগোলিক সীমারেখা না মেনে তাৎক্ষণিক, ধ্বংসাত্মক ও কার্যকর জবাব দেওয়ার জন্য সেনাবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত থাকার কঠোর কৌশলগত নির্দেশ দিয়েছেন তিনি। বার্তা সংস্থা আল জাজিরার তথ্য অনুযায়ী, মার্কিন ও ইসরায়েলি বাহিনী ইরানে ফের যৌথ বিমান হামলার প্রস্তুতি নিচ্ছে—এমন খবরের মধ্যে তেহরানে কাতারের শীর্ষ জ্যেষ্ঠ কূটনীতিকেরা শুক্রবার ও শনিবার টানা দুই দিন ধরে দীর্ঘ মধ্যস্থতাRead More
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম
ইরানকে ঘিরে সংঘাতের কূটনৈতিক সমাধানের সম্ভাবনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। সোমবার (২ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ও যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই উভয় ধরনের অপরিশোধিত তেলের দর ১ শতাংশের বেশি কমেছে। রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ব্রেন্ট ক্রুডের ফিউচার দর ব্যারেলপ্রতি ১ দশমিক ৫৯ ডলার বা ১ দশমিক ৪০ শতাংশ কমে ১১১ দশমিক ৮৪ ডলারে নেমেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ দশমিক ৫৬ ডলার বা ১ দশমিক ৫০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০২ দশমিক ৫৬ ডলারে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ বন্ধে সমঝোতার লক্ষ্যে ইরান ও কাতারের কর্মকর্তারাRead More
নারায়ণগঞ্জে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
শ্রমিকের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় অবরোধ করেছে গার্মেন্টস শ্রমিকরা। সোমবার দুপুর ১২ টা থেকে ফতুল্লার শিবু মার্কেট, কাঠেরপুল সহ বিভিন্ন এলাকায় গার্মেন্টস শ্রমিকরা মিছিল নিয়ে শিবু মার্কেট এলাকায় এসে জড়ো হয়। এরপর শ্রমিকরা একযোগে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের দুই পাশে অবস্থান নিয়ে ওভারপাস সহ দুই পাশের রাস্তা বন্ধ করে দেয়। এ সময় শ্রমিকরা ন্যূনতম মজুরি তিরিশ হাজার টাকা করার দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। শ্রমিকদের দাবি, বর্তমান প্রেক্ষাপটে যে টাকা বেতন পান সেই বেতন দিয়ে তাদের সংসার চালানো দায় হয়ে পড়েছে। সরকারি কর্মকর্তাRead More
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
ঢাকার প্রবেশমুখ গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করছে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (২ নভেম্বর) সকালে মহাসড়ক অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশসহ ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে শ্রমিকদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। অন্যদিকে পরিস্থিতি শান্ত করতে ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনরত শ্রমিকদের সাথে আলোচনা চলছে। এর আগে গতকালও (রবিবার) সাভারের আশুলিয়া ও ঢাকার মিরপুরেRead More
হামে ঝরল আরও ৩ প্রাণ
দেশজুড়ে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি ১ হাজার ২৫৭ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে নতুন করে ১ হাজার ৫৪৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। সোমবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে চট্টগ্রাম, বরিশাল ও রংপুর বিভাগে হামের উপসর্গে একজন করে মোট তিনজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃতেরRead More
যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, শহরজুড়ে পুলিশের নজরদারি
যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল রোববার (০১ নভেম্বর) রাতে দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভটিতে আগুন দেয়। এ ঘটনায় বিভিন্ন মহলে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। ঘটনার পর শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন। শহরের গুরুত্বপূর্ণ স্থানসহ বিভিন্ন এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ তৎপর রয়েছে।
ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, চরম ভোগান্তিতে গাজীপুরবাসী
বেতন বৃদ্ধির দাবিতে আবারও উত্তাল গাজীপুরের শিল্পাঞ্চল। সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানজট, চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় বিজিবি ও বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। সোমবার(০২নভেম্বর) সকালেও মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রাখেন পোশাকশ্রমিকরা। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বেতন বৃদ্ধির দাবিতে কয়েক দিন ধরেই গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে চলছে শ্রমিক অসন্তোষ। শ্রমিকদের অবরোধে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। আটকে পড়েন দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন। এতে কর্মজীবী মানুষ, যাত্রী ও পরিবহন শ্রমিকদেরRead More
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর
ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদার, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ এবং জরুরি উদ্ধার কার্যক্রমের সক্ষমতা বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি ও করণীয় বিষয়ে এক সভায় তিনি এসব কথা বলেন। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানী ঢাকাসহ দেশের ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোতে জননিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের উপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ ও পুরোনো ভবন শনাক্ত, ভবন নির্মাণে জাতীয় বিল্ডিং কোড অনুসরণ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার তৎপরতা পরিচালনার সক্ষমতা বাড়ানোর কথাও বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগেRead More
মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার
ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত মহিলা আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এলিজা জামানের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে মঙ্গলবার (৩ নভেম্বর)। সোমবার (২ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. রাশেদ মিজান বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১২টায় সংসদ ভবনে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে তাদের শপথ অনুষ্ঠান পরিচালিত হবে। এর আগে, গত ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।Read More
গাজীপুর অঞ্চলে দেড়শোর মতো কারখানা ছুটি ঘোষণা
পোশাক শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে গাজীপুর অঞ্চলে দেড়শোর মতো গার্মেন্ট কারখানা আজ ছুটি দেওয়া হয়েছে। গাজীপুর শিল্প পুলিশের সুপার আমজাদ হোসেন বিকাল ৩টায় বলেন, এসব কারখানা আজ ছুটি দেওয়া হলেও কাল যথাসময়ে খুলবে বলে আশা করছেন তারা। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। ঢাকা-ময়মনসিংহ সড়কে যান চলাচলও এই মুহূর্তে স্বাভাবিক আছে। এর আগে সকাল থেকেই বিক্ষোভের পর দুপুরের আগে গাজীপুর মহানগর এলাকায় পুলিশের গাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। এছাড়া বিভিন্ন জায়গায় শ্রমিকরা সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছিলেন। আমজাদ হোসেন আরও বলেন, শিল্প পুলিশ ও জেলা-মহানগর পুলিশের পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরাও কাজRead More
