Main Menu

Monday, November 2nd, 2026

 

যারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে, তাদের কঠোর হস্তে দমন করা হবে:ঢাকা রেঞ্জ ডিআইজি

ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেছেন মুজুরী বোর্ড গঠনের পরেও যারা পরিবেশকে অস্থিতিশীল করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন। যারা এমন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে, তাদের কঠোর হস্তে দমন করা হবে। সোমবার (০২ নভেম্বরে) বিকেলে সাভারের উলাইলের আল-মুসলীম গামেন্টস এর সামনে সাভার ও আশুলিয়ার গামেন্টস পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি। এসময় তিনি আরো বলেন, কোন ভাবেই তাদের উদ্দেশ্য সফল করতে দেয়া হবে না। যারা এমন অস্থিতিশীল পরিস্থিতিতে সৃষ্টি করছে তাদের যাবতীয় তথ্য পুলিশ সংগ্রহ করছে। এখন পর্যন্ত যারা নাশকতার অভিযোগে গ্রেফতার হয়েছে তাদের দলীয় পরিচয়ও যাচাই-বাছাই করা হচ্ছে।Read More