আল মিনার নিউজ
সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা
দেশের সব মাদরাসায় গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। নির্দেশনায় বলা হয়েছে, প্রত্যেক মাদরাসায় নিয়মিত খেলাধুলার অনুশীলন ও প্রতিযোগিতার আয়োজন করতে হবে। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির আওতায় ১০টি ইভেন্টের পাশাপাশি আর্চারি, শ্যুটিং ও হকি খেলার অনুশীলন এবং প্রতিযোগিতা আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যুব ওRead More
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ ৩১ অক্টোবর
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর, শনিবার ফল প্রকাশ করা হবে। এর আগে ২৯ অক্টোবর ফল প্রকাশের কথা জানানো হয়েছিল। এ বছর ২ জুলাই সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। পরে স্থগিত পরীক্ষাগুলো নেওয়া হয়। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এবার মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন। ফল প্রকাশ ওRead More
তেহরানে মক্কা জোটের প্রতিনিধিরা, কী আলোচনা হলো
এক দিকে যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, অন্য দিকে সৌদি আরব ও ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের মধ্যে সংঘাত। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য পরিস্থিতি দিনকে দিন উত্তপ্ত হয়ে উঠছে। এর মধ্যে সোমবার ইরানের রাজধানী তেহরানে বৈঠক করেছেন সম্প্রতি গঠিত মক্কা প্রতিরক্ষা জোটের তিন সদস্যদেশ—সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের প্রতিনিধিরা। গত আগস্টে মক্কা জোটে সই করে সৌদি, পাকিস্তান ও তুরস্ক। সৌদি আরব ও হুতিদের মধ্যে সংঘাত বৃদ্ধির পর থেকে এটিই ইরান ও ওই তিন দেশের মধ্যে প্রথম উচ্চপর্যায়ের বৈঠক। এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমাতে এবং সংলাপRead More
ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী, ভ্যাকসিন উৎপাদন কারখানা নিয়ে আলোচনা
নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের অনারারি চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে এক নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার জাপানের রাজধানী টোকিওর মেইজি কিনেনকানের হানাগাসুমি রেস্তোরাঁয় এ নৈশভোজের আয়োজন করা হয়। নৈশভোজে প্রধানমন্ত্রী গত সেপ্টেম্বরে ঢাকায় নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের কথা স্মরণ করেন। এসময় তিনি বাংলাদেশে মানবিক সহায়তা, শিক্ষা ও জনস্বাস্থ্য খাতে সাসাকাওয়ার দীর্ঘদিনের অবদানের জন্য তাকে ধন্যবাদ জানান। বৈঠক ও নৈশভোজের একপর্যায়ে বাংলাদেশে সংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভ্যাকসিন উৎপাদনের একটি কারখানা স্থাপনে সম্ভাব্য সহযোগিতা নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়। নৈশভোজে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ও বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতনRead More
গ্যাস-বিদ্যুতের সহনীয় মূল্য নির্ধারণের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল
গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণ, ফ্যাসিবাদ নির্মূল এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখা। শুক্রবার (৯ অক্টোবর) বাদ জুমা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরের বন্দরবাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্ট প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়। মহানগর জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নিজামুদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালেক চৌধুরী। এ সময় বক্তব্য দেন জমিয়তের কেন্দ্রীয়Read More
আলোচিত মামলা থেকে খালাস ও অব্যাহতি
নিজস্ব প্রতিবেদক: সময়ের পরিক্রমায় গেল ২০২৪ সালে ঘটে গেলো অনেক আলোচিত ঐতিহাসিক ঘটনা। এর মধ্যে ২০২৫ সালের শুরুতেই ঘটেছে অসংখ্য আলোচিত ঘটনা। আলোচনা-সমালোচনার মধ্যেই বছরজুড়ে দেশের উচ্চ আদালতের কিছু মামলাও ছিল বেশ আলোচিত। উচ্চ আদালত থেকে এসেছে বেশ কয়েকটি আলোচিত রায়, আদেশও।এর মধ্যে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সব আসামিকে খালাসের রায়, জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজা স্থগিত ও খালাসের আদেশ এবং ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী খাদিজাতুল কুবরাকে অব্যাহতির রায় আলোচনার সৃষ্টি করেছে।বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারেরRead More
