Saturday, November 14th, 2026
বাংলাদেশ-সৌদি উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক,অন্যান্য দেশের অব্যবহৃত কোটা বাংলাদেশকে বরাদ্দ
বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের বিদ্যমান ঐতিহাসিক, ধর্মীয় ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে আরও সুদৃঢ় করা, বাংলাদেশের হজযাত্রীর সংখ্যা বৃদ্ধি এবং বাংলাদেশি হজযাত্রী ও ওমরাহ পালনকারীদের সুযোগ-সুবিধা আরও বাড়ানোর লক্ষ্যে দুই দেশের মধ্যে এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় সৌদি আরবের জেদ্দায় ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরের প্রাক্কালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন। বৈঠকে বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রী সৌদি আরবের নেতৃত্বেরRead More
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আনা জ্বালানি ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়ামের ষষ্ঠ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ৬টা ৫ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তায় তিনটি লরিতে করে জ্বালানিবাহী গাড়িবহরটি প্রকল্প এলাকায় পৌঁছায়। নাটোর-কুষ্টিয়া-পাবনা মহাসড়ক দিয়ে উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার দাশুড়িয়া ট্রাফিক মোড় অতিক্রম করে ইউরেনিয়ামবাহী গাড়িগুলো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভেতরে প্রবেশ করে। এ সময় প্রকল্পে কর্মরত রাশিয়ান নাগরিকসহ কর্মকর্তারা গাড়িবহরকে স্বাগত জানান। শুক্রবার রাত ১টার দিকে গাড়িবহরটি ঈশ্বরদীর রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। ইউরেনিয়ামবাহী গাড়িগুলোRead More
ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর
রাজধানী ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরো গতিশীল ও কার্যকর করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ নিয়ে গঠিত কমিটির কাজের অগ্রগতি পর্যালোচনাসভায় তিনি এ তাগিদ দেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার, প্রেসসচিব সালেহ শিবলীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় ঢাকা শহরের পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনার জন্য গঠিত কমিটির কার্যক্রম, এ পর্যন্ত বাস্তবায়িত উদ্যোগ এবং সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়।
আশুলিয়ায় ৪০ পোশাক কারখানা বন্ধ, ৭টিতে ছুটি ঘোষণাআশুলিয়ায় ৪০ পোশাক কারখানা বন্ধ, ৭টিতে ছুটি ঘোষণা
সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতির জেরে ৪০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই কারণে আরও সাতটি কারখানায় শনিবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার সকালে কারখানার প্রধান ফটকে বন্ধের নোটিশ টানিয়ে দেওয়া হয়। কাজে যোগ দিতে এসে নোটিশ দেখে অনেক শ্রমিক ফিরে যান। তবে শিল্পাঞ্চলের কয়েকটি এলাকায় শ্রমিকদের জড়ো হওয়ার চেষ্টা দেখা গেলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী ৪০টি কারখানা বন্ধ করা হয়েছে। এRead More
টিয়ারশেল ছুড়েও দমানো গেল না চিলির শিক্ষার্থীদের
জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং পরিবহন শ্রমিকদের চলমান ধর্মঘটের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভে ফেটে পড়েছে চিলির তরুণ সমাজ। রাজধানী সান্তিয়াগোর প্রধান সড়ক আলামেন্দায় হাই স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি বিশাল বিক্ষোভ মিছিলে চিলির জাতীয় পুলিশ বাহিনী কারাবিনেরোস কাঁদানে গ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিয়েছে। জ্বালানির দাম বেড়ে যাওয়ায় পরিবহন ব্যয়সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর ব্যাপক প্রভাব পড়েছে, যা সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থীদের দৈনন্দিন যাতায়াত ও জীবনযাত্রাকে চরম বিপাকে ফেলেছে। এই সংকটের প্রতিবাদে এবং পরিবহন শ্রমিকদের ন্যায্য দাবির সমর্থনে শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার ঘোষণা দেন। সান্তিয়াগোর সবচেয়ে ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ সড়কRead More
‘ঐক্যবদ্ধ জনগণ কখনো পরাজিত হবে না’, স্প্যানিশ স্লোগানে প্রকম্পিত রাজপথ
“এল পুয়েবলো উনিদো হামাস সেরা ভেনসিদো” অর্থাৎ ‘ঐক্যবদ্ধ জনগণ কখনো পরাজিত হবে না’-ঐতিহাসিক এই স্প্যানিশ স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে ফ্রান্সের রাজধানী প্যারিস। মূল প্রতিবাদ মিছিল শুরু হওয়ার নির্ধারিত সময়ের পৌনে এক ঘণ্টা বা ৪৫ মিনিট আগেই শহরের ঐতিহাসিক চত্বর প্লাস দে লা রিপাবলিকে বিক্ষোভকারীদের উপস্থিতি বাড়তে শুরু করে এবং সমবেত জনতা সমস্বরে এই উদ্দীপনামূলক স্লোগান ধরেন। প্যারিসের যেকোনো বড় নাগরিক আন্দোলন ও গণজমায়েতের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত প্লাস দে লা রিপাবলিকে নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই তরুণ-যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এসে জড়ো হতে থাকেন। আনুষ্ঠানিক শোভাযাত্রা শুরু হতে তখনো ৪৫ মিনিটRead More
গ্যাস সরবরাহ স্থিতিশীল, বিদ্যুৎ পরিস্থিতিও সন্তোষজনক : জ্বালানিমন্ত্রী
মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডে জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছিল। তবে বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানি ও তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালু করায় পরিস্থিতি এখন স্বাভাবিক বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, আগামী ডিসেম্বর পর্যন্ত জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ নেই। শনিবার রাজধানীর একটি তারকা হোটেলে পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২৬-এর দ্বিতীয় অধিবেশনে এসব কথা বলেন তিনি। ‘জ্বালানি নিরাপত্তা, বিদ্যুৎ খাত ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন’ শীর্ষক অধিবেশনে তিনি দেশের জ্বালানি পরিস্থিতি, বিদ্যুৎ উৎপাদন ও আগামী গ্রীষ্মের প্রস্তুতির কথা তুলে ধরেন। মন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার ১০ থেকেRead More
শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্ন ধূলিসাৎ, ফাইনালে পাকিস্তান
ম্যাচের মাত্র পাঁচ মিনিট ছিল, তখনো গোলশূন্য সমতায় বাংলাদেশ ও পাকিস্তান। ম্যাচ গড়াচ্ছিল অতিরিক্ত সময়ের দিকে। কিন্তু ৮৫ মিনিটে আব্দুল সামাদের দুর্দান্ত এক শটে ভেঙে গেল বাংলাদেশের ফাইনালের স্বপ্ন। শেষ মুহূর্তের ওই গোলেই ১-০ ব্যবধানে জিতে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে পাকিস্তান। ২১ বছর পর ফাইনালে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো হামজা চৌধুরীদের। এদিকে এই প্রথম সাফের ফাইনালে খেলবে পাকিস্তান, আগামী মঙ্গলবার তাদের প্রতিপক্ষ ভারত। শনিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে শুরু থেকেই দুই দল সতর্ক ফুটবল খেলেছে। প্রথমার্ধে বলের দখলে এগিয়ে ছিল বাংলাদেশ। তবে আক্রমণগুলোকে গোলে রূপ দিতে পারেনি স্বাগতিকেরা।Read More
পৃথিবীর যেকোনো জাতির চাইতে বাংলার দামাল সন্তানরা সাহসী: স্পিকার
পৃথিবীর যেকোনো জাতির চাইতে বাংলার দামাল সন্তানরা সাহসী বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, দেশমাতৃকার সেবায় নিজেকে ব্যাপৃত করা খুব গৌরবের বিষয়। দেশের প্রয়োজনে সামরিক বাহিনীর সদস্যগণ নিজেদের জীবন উৎসর্গ করতে কখনো কার্পণ্য বোধ করেনি। আজ শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) কর্তৃক আয়োজিত ‘ভেটেরানস ডে’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আমি রাওয়ার প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলাম। সামরিক বাহিনীর সদস্য হওয়া যেমন গৌরবের, রাওয়ার সদস্য হওয়া তেমনিRead More
