Wednesday, November 11th, 2026
প্রথম শ্রেণিতে ভর্তির বয়স বাড়াল সরকার, নীতিমালা প্রকাশ
বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজের (মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ করেছে সরকার। নতুন নীতিমালায় প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের ন্যূনতম বয়স পাঁচ বছর থেকে বাড়িয়ে ছয় বছর নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ জারি করা হয়। ২০২৫ সালের ভর্তি নীতিমালায় প্রথম শ্রেণিতে ভর্তির সর্বনিম্ন বয়স নির্ধারণ করা হয়েছিল পাঁচ বছর। নতুন নীতিমালায় ওই বয়সসীমা একবছর বাড়ানো হয়েছে। নীতিমালায় বলা হয়েছে, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে শিক্ষার্থীর বয়স সংশ্লিষ্টRead More
পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত কতজন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পার্বত্য চট্টগ্রামে গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৩০৮ জন বেসামরিক নাগরিক এবং আটজন নিরাপত্তা বাহিনীর সদস্য। একই সময়ে ৪৩৫ জন বেসামরিক নাগরিক ও ৫৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর পক্ষে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। প্রশ্নে এস এ জিন্নাহ কবির জানতে চান, পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় বসবাসরত বাঙালি ও বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরRead More
বিসিএসের আবেদন থেকে ফল প্রকাশ পর্যন্ত সব কার্যক্রম অটোমেশনে: প্রতিমন্ত্রী
বিসিএস পরীক্ষার আবেদন গ্রহণ থেকে চূড়ান্ত ফলাফল প্রকাশ পর্যন্ত সব কার্যক্রম অটোমেশনের আওতায় আনা হয়েছে। একই সঙ্গে প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ, সংরক্ষণ ও উত্তরপত্র মূল্যায়নে নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে এসব কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির সুযোগ কমেছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী আজ জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে মুন্সীগঞ্জ-১ আসনের সরকারি দলের সংসদ সদস্য মো. আব্দুল্লাহর তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিমন্ত্রী জানান, বর্তমানে বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার উত্তরপত্র ওএমআর মেশিনে স্ক্যানRead More
সৌদি আরবে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়ায় নারী গৃহকর্মীকে ১০০ দোররা মারার আদেশ
সৌদি আরবে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে এক কেনীয় নারীকে ১০০ বেত্রাঘাতের সাজা দিয়েছেন আদালত। দেশটিতে সন্তান জন্ম দেওয়ার পর ওই নারীকে এ সাজা দেওয়া হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। মানবাধিকার সংগঠনগুলো এই শাস্তির তীব্র নিন্দা জানিয়ে একে নারীর প্রতি সহিংসতা হিসেবে অভিহিত করেছে। gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন সাজাপ্রাপ্ত ওই নারীর নাম এসথার ওয়ানজা মুথোনি। তিনি সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। গৃহপরিচারিকা ও শিশুর দেখাশোনার কাজের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। এক মিসরীয় নাগরিকের সঙ্গে স্বল্প সময়ের সম্পর্কের কারণে তিনি অন্তঃসত্ত্বা হন। পরে সন্তানেরRead More
৭ পুলিশ কর্মকর্তাকে বদলি
বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার সাতজন কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজির সই করা এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, সহকারী পুলিশ সুপার (পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা-টিআর) মো. ইকরামুল আহাদকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি), যশোরে (মনিরামপুর সার্কেল) সহকারী পুলিশ সুপার ইমদাদুল হককে পুলিশ স্টাফ কলেজে, পুলিশ হেডকোয়ার্টার্সে সহকারী পুলিশ সুপার রাজু আহমেদকে স্পেশাল ব্র্যাঞ্চে (এসবি), স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ানের (এসআরবি) সহকারী পুলিশ কমিশনার মো. আলী আর্শাদকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) (উল্লেখ্য, তার পুলিশ স্টাফ কলেজ, ঢাকায়Read More
অধিনায়ক হামজার গোলে ব্যবধান বাড়ালো বাংলাদেশ
সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ ‘এ’-তে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়ে তিন গোলে এগিয়ে আছে বাংলাদেশ। ম্যাচের ৮ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। সামিত সোম বক্সের মধ্যে দুর্দান্ত প্লেসিংয়ে গোল করেন। এরপর ৪৪ মিনিটে দুর্দান্ত গোল করেন হামজা চৌধুরী। শেষ পর্যন্ত দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিক বাংলাদেশ। এরপর বিরতি থেকে ফিরে এসে ৫২ মিনিটে ফারহান আলী ওয়াহিদ দুর্দান্ত গোল করেন। বুধবার রাত ৮টায় জাতীয় স্টেডিয়ামে হামজা চৌধুরীর অধিনায়কত্বে শুরু থেকেই উজ্জ্বীবিত ও নিয়ন্ত্রিত ফুটবল খেলে বাংলাদেশ। পাঁচ মিনিটে বক্সের সামনে ফ্রি কিক পায় বাংলাদেশ। হামজার নেওয়া শট পোস্টের একটু উপরRead More
আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ
গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ৯ কোটি ২০ লাখ রুপিতে চুক্তিবদ্ধ হয়েও শেষ পর্যন্ত খেলা হয়নি মোস্তাফিজুর রহমানের। বিসিসিআইয়ের নির্দেশে দল থেকে বাদ পড়তে হয়েছিল বাংলাদেশের এই বাঁহাতি পেসারকে। সেই ঘটনার পর এবার আবারও আইপিএলে খেলার সুযোগ তৈরি হয়েছে তার সামনে। ২০২৭ মৌসুমের মিনি নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন মোস্তাফিজ। গতবার মোস্তাফিজকে ঘিরে তৈরি হওয়া ঘটনা ক্রিকেটাঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে বিসিসিআইয়ের নির্দেশে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় কলকাতা নাইট রাইডার্স। এরপর ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে নিরাপত্তাশঙ্কার কথা জানিয়ে আপত্তি তোলে বাংলাদেশ।Read More
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগাতে মানতে হবে পাঁচ শর্ত
মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগাতে পাঁচটি শর্ত দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নির্ধারিত মাপ, রং ও উপাদান মেনে নম্বরপ্লেট তৈরি করে সংযোজন করতে হবে। এ জন্য মোটরসাইকেল মালিকদের আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বিআরটিএর অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন-২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা-২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের অংশেও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক। এ কারণে মোটরসাইকেল মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত নিয়ম অনুসরণ করে সামনের দিকে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগাতে হবে। বিআরটিএর পাঁচটি শর্তRead More
১১ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের ১১টি বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুরোধে কয়েকটি বিশ্ববিদ্যালয় পরীক্ষার তারিখ পরিবর্তন করেছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠান পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার তারিখ, আবেদন শুরুর সময় ও অন্যান্য নির্দেশনা তুলে ধরা হলো। ১. ঢাকা বিশ্ববিদ্যালয় ইউজিসির অনুরোধের পরও পূর্বঘোষিত সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টা থেকেRead More
