Main Menu

Tuesday, November 10th, 2026

 

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে টহল

গোপালগঞ্জে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জেলায় মোট ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে যশোর থেকে বিজিবির সদস্যরা গোপালগঞ্জে পৌঁছান। পরে সন্ধ্যায় জেলা শহরের বিভিন্ন স্থানে টহল শুরু করেন তারা। গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা অবরোধকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন অবরোধকারীরা। এ পরিস্থিতিতে জেলারRead More


জুলাই থেকে বদলে যাচ্ছে স্ট্যাম্প শুল্ক পরিশোধের নিয়ম

নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক পরিশোধে নতুন পদ্ধতি চালু করতে যাচ্ছে সরকার। ২০২৭ সালের ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক এ-চালানের মাধ্যমে পরিশোধ বাধ্যতামূলক করা হয়েছে। তবে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত এ-চালানের পাশাপাশি প্রচলিত পদ্ধতিতেও শুল্ক দেওয়া যাবে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। দ্য স্ট্যাম্প অ্যাক্ট, ১৮৯৯-এর ১১এ ধারা এবং দ্য স্ট্যাম্প ডিউটিজ (অ্যাডিশনাল মোডস অব পেমেন্ট) অ্যাক্ট, ১৯৭৪-এর ২(১) ধারায় দেওয়া ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, নিবন্ধনযোগ্য দলিলের স্ট্যাম্প শুল্ক এ-চালানে পরিশোধ করলে দলিল তৈরিতে কার্টিজ পেপার ব্যবহার করতে হবে।Read More


বিমানবন্দরে নামলেই শহর ঘোরার পরামর্শ দেবে গুগল ম্যাপস

অপরিচিত কোনো শহরের বিমানবন্দরে পৌঁছালেই ভ্রমণকারীদের স্বাগত বার্তা পাঠিয়ে প্রয়োজনীয় তথ্য দেওয়ার নতুন সুবিধা চালুর প্রস্তুতি নিচ্ছে গুগল ম্যাপস। এর মাধ্যমে শহরের কেন্দ্রস্থলে যাওয়ার পথ, আশপাশের রেস্তোরাঁ এবং স্থানীয় আয়োজন সম্পর্কে জানতে পারবেন ব্যবহারকারীরা। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথরিটি জানিয়েছে, গুগল ম্যাপসের অ্যান্ড্রয়েড অ্যাপের কোড বিশ্লেষণ করে নতুন এ সুবিধার সন্ধান পাওয়া গেছে। এতে বিমানবন্দরে পৌঁছানোর পর ব্যবহারকারীদের ‘আস্ক ম্যাপস’ ব্যবহারের পরামর্শ দিয়ে স্বয়ংক্রিয় বার্তা পাঠানোর ইঙ্গিত রয়েছে। এ ছাড়া আস্ক ম্যাপসের জন্য আগে থেকেই কিছু প্রশ্ন তৈরি রাখা হয়েছে। ফলে ব্যবহারকারীরা সহজেই প্রশ্ন করে শহরের বিভিন্ন স্থান, যাতায়াতের উপায় ওRead More


শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ী হবে: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণ একটি আইনি প্রক্রিয়া এবং আইন অনুসরণ করেই এটি যথাযথভাবে সম্পন্ন করা হবে বলে জানিয়েছে নয়াদিল্লি। মঙ্গলবার (১০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে এবিষয়ে সাংবাদিকের একগুচ্ছ প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ভারতের এই আনুষ্ঠানিক অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, আমরা আগেও বলেছি যে (শেখ হাসিনার প্রত্যর্পণ) একটি আইনি বিষয়। আইন অনুযায়ী, বিষয়টি সামনে এগোবে এবং সেভাবেই এর নিষ্পত্তি করা হবে। এসময় এক সাংবাদিক প্রশ্ন তোলেন পাসপোর্ট ছাড়া কোনো ব্যক্তিকে প্রত্যর্পণ করা সম্ভব কি না, অথবা প্রত্যর্পণের ক্ষেত্রে পাসপোর্টRead More


শ্রীমঙ্গলে ঘুরতে এসে হামলার শিকার ছাত্রশক্তির ঢবি সভাপতি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ঘুরতে এসে হামলার শিকার হয়েছেন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলাম। হামলাকারী তাকে ‘জুলাই জঙ্গি’ বলে দা নিয়ে হামলা করেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের ইনচার্জ কামরুল হোসেন চৌধুরী। তিনি বলেন, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি। বিষয়টি খোঁজ নিয়ে দেখার কথা বলেছেন তিনি। হামলার কারণ এবং হামলাকারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফেইসবুকে ছড়ানো ভিডিওতে দেখা গেছে, অটোরিকশায় থাকা হাসিবুলকে এক ব্যক্তিRead More


দুয়েকটি ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ বলা যৌক্তিক না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “দুয়েকটি ঘটনার কারণে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলা যৌক্তিক নয়।” মঙ্গলবার সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ নিয়ে মন্ত্রী বলেন, “পতিত ফ্যাসিস্ট শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেশের ভেতরে আত্মগোপনে থাকা তাদের সহযোগীদের সক্রিয় করার চেষ্টায় সীমান্তের ওপার থেকেও ইন্ধন দেওয়া হচ্ছে।” ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনি বলেন, এসব ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত (সিএমএম) এলাকায় তিনজনের মধ্যে দুজনকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। অন্য একজন পালিয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়েরRead More


ইউরোপ-আমেরিকার বাইরে পোশাক রফতানিতে বড় চমক

বাংলাদেশের তৈরি পোশাকের (আরএমজি) রফতানিতে নতুন সম্ভাবনা তৈরি করছে ইউরোপ-আমেরিকার বাইরের বাজারগুলো। প্রচলিত বাজারের বাইরে অপ্রচলিত দেশগুলোতে পোশাক রফতানি বাড়ছে উল্লেখযোগ্য হারে। বিশেষ করে তুরস্কের বাজারে রফতানি আয় বেড়েছে দ্বিগুণেরও বেশি। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে দেশটিতে পোশাক রফতানি বেড়েছে ১০৭ শতাংশের বেশি। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যের ভিত্তিতে বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) সংকলিত পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে অপ্রচলিত বাজারগুলোতে বাংলাদেশের পোশাক রফতানি থেকে আয় হয়েছে ২৩৭ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ২১৭ কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রফতানি বেড়েছে ৯ দশমিকRead More


বুধবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের পাশে থাকা গাছের ডালপালা কাটার কাজের জন্য বুধবার (১১ নভেম্বর) দেশের কয়েকটি এলাকায় নির্দিষ্ট সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে রংপুরের কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। এ ছাড়া রাজশাহীর কিছু এলাকাতেও কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)। নেসকোর সংশ্লিষ্ট বিক্রয় ও বিতরণ বিভাগের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নেসকোর রংপুরের শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি টাউন ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধRead More


রাজধানীর শ্যামলীতে বাসে আগুন

রাজধানীর শ্যামলী এলাকায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে ঠিকানা পরিবহনের বাসে অগ্নিকাণ্ড হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ৯টা ৩৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি কর্মকর্তা শিহাব সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আগুন পুরোপুরি নির্বাপণের পর এটি নাশকতা কি না, তা জানা যাবে। শেরেবাংলা নগর থানার পরিদর্শক (অপারেশনস) মাসুদ রানা বলেন, বাসে আগুন লাগার ঘটনায় পুলিশ তদন্ত করছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।Read More


আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক শুরু

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এ বৈঠক শুরু হয়। বৈঠকে পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান, প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত রয়েছেন। তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১) শুরু হওয়ার আগের দিন দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে আজ তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।