Friday, October 30th, 2026
মোটরসাইকেল উদ্ধার: তাহসিফের মৃত্যুর ঘটনা তদন্তে নতুন মোড়
বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরীর রহস্যজনক মৃত্যুর তদন্তে এক নতুন মোড় এসেছে। তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে টঙ্গী পশ্চিম থানার অধীন ‘মাজার বস্তি’ এলাকা থেকে একটি নম্বরপ্লেটহীন মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একইসঙ্গে ঘটনার রাতে তাহসিফের সাথে থাকা বন্ধু আহমদ শাহরিয়ার রেজা দীপকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে পাওয়া গেছে চাঞ্চল্যকর তথ্য। পিবিআই সদর দপ্তরের পুলিশ সুপার আবু ইউসুফ এবং পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মোস্তফা কামাল শুক্রবার সকালে নিশ্চিত করেন যে, মাজার বস্তি থেকে উদ্ধার হওয়া নম্বরপ্লেটRead More
যুক্তরাষ্ট্রের ওরেগনে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ: নিহত ৩
যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যে মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়, ম্যাকমিনভিল মিউনিসিপ্যাল বিমানবন্দরের নিকটবর্তী একটি ব্যক্তিগত খামারের জমিতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার জেরে নিকটস্থ ২৩৩ নম্বর মহাসড়কের প্রায় এক মাইল অংশ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। ইয়ামহিল কাউন্টির শেরিফ স্যাম এলিয়ট এক সংবাদ সম্মেলনে নিহতদের পরিচয় প্রকাশ করেছেন। তাঁরা হলেন টেক্সাসের ২২ বছর বয়সী ফ্লাইট প্রশিক্ষক ম্যাডি আসবো, ওরেগনের ৩৮ বছর বয়সী পাইলট টাইলার স্টারডেভ্যান্ট এবং যুক্তরাজ্য থেকে আসা এক প্রশিক্ষণার্থী পাইলট। পুলিশ জানায়, একটি হেলিকপ্টারে প্রশিক্ষক ম্যাডি আসবো ও ওই প্রশিক্ষণার্থী ছিলেনRead More
ডেঙ্গু-হামে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,৪৩৩ জন
দেশে ডেঙ্গু ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে রোগীর চাপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও দুজন। এই সময়ে দুই রোগে আক্রান্ত বা উপসর্গযুক্ত মোট ২ হাজার ৪৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ডেঙ্গুতে নতুন করে ১ হাজার ২৬২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ঢাকা বিভাগে ৪৩৫, চট্টগ্রামে ২৬৮ এবং বরিশালে ১৮২ জন। এ ছাড়া খুলনায় ১৩১, রাজশাহীতে ১১২, ময়মনসিংহে ৭৫, রংপুরে ৪৮ ও সিলেটে ১১ জন ভর্তি হয়েছেন। চলতি বছরে ডেঙ্গুতেRead More
রোনালদোর ২০০৮ সালের ব্যালন ডি’অর জয় ইতিহাস সৃষ্টি করল
ফুটবল ইতিহাসের পাতায় আরও একটি দুর্দান্ত স্বীকৃতি পেলেন আধুনিক ফুটবলের অন্যতম জুপিটার ক্রিস্তিয়ানো রোনালদো। ব্যালন ডি’অরের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ ফ্যান-ভোটিং ইনিশিয়েটিভ B.O.A.T. (Ballon d’Or Of All Time) এ ২০০৮ সালের ব্যালন ডি’অর জয় ইতিহাসের সেরা নির্বাচিত হয়েছে। যদিও এটি কোনো অফিসিয়াল ব্যালন ডি’অর ট্রফি বা সুপার ব্যালন ডি’অর নয়, তবুও বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের ভোটে সিআরসেভেনের এই অর্জন সত্যিই দারুণ এক মাইলফলক। ২০০৮ সালটি ছিল ক্রিস্তিয়ানো রোনালদোর ক্যারিয়ারের এক অবিস্মরণীয় টার্নিং পয়েন্ট। ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে দুর্দান্ত ফর্মের সুবাদে সে বছর তিনি প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত পুরস্কারটিRead More
পাবনায় বিলে পলিথিনের ঘরে বজ্রপাত: একসঙ্গে ৬ তরুণের মৃত্যু
পাবনা সদর উপজেলার গোবিন্দপুর এলাকার সোনাপাতি বিলে আকস্মিক বজ্রপাতে ছয়জন কিশোর ও তরুণ নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে মালঞ্চি ইউনিয়নের সোনাপাতি বিল এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে হঠাৎ করেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হলে তীব্র বজ্রপাত দেখা দেয়। ওই সময় সোনাপাতি বিল এলাকায় অবস্থানরত কয়েকজন কিশোর ও তরুণ বৃষ্টি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে রক্ষা পাওয়ার জন্য বিলের পাশে পলিথিন দিয়ে তৈরি একটি অস্থায়ী ছাউনিতে আশ্রয় নেন। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যবশত, সেই পলিথিনের ঘরের ওপরইRead More
প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণে বিলম্ব, তদন্তে চার সদস্যের কমিটি
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৩৭৭ এ যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সংস্থাটি। কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিমানের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পরিচালক এয়ার কমোডর মো. নিয়ামুল কবীরের সই করা অফিস আদেশে কমিটি গঠনের কথা জানানো হয়। কমিটির কাজের মধ্যে রয়েছে বিমানে ত্রুটির প্রকৃত কারণ ও ধরন শনাক্ত করা এবং উড্ডয়ন উপযোগিতা নিশ্চিত করতে কী পদক্ষেপ নেওয়া হয়েছিল, তা পর্যালোচনা করা। পাশাপাশি বিলম্বে যাত্রীদের ভোগান্তি এবং বিমানের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তিতে এর প্রভাবও মূল্যায়নRead More
