Main Menu

রমজানের আগে তিন ফল আমদানিতে কর ছাড় দিল সরকার

আসন্ন রমজানে খেজুর, মাল্টা ও আপেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম সহনীয় পর্যায়ে রাখতে এসব পণ্য আমদানিতে শুল্ক ও কর কমিয়েছে সরকার। এর মধ্যে খেজুর আমদানিতে কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। আর মাল্টা ও আপেল আমদানিতে মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশ থেকে কমিয়ে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৭তম বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের পক্ষ থেকে প্রস্তাবটি উত্থাপনের পর অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ মার্চ ২০২৭ পর্যন্ত খেজুর আমদানিতে ৫ শতাংশ কাস্টমস শুল্ক কার্যকর থাকবে।

এ ছাড়া ২০২৭ সালের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এইচএস কোড ০৮০৫১০৯০-এর আওতাভুক্ত অরেঞ্জ বা মাল্টা এবং এইচএস কোড ০৮০৮১০৯০-এর আওতাভুক্ত আপেল আমদানিতে মোট করভার ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *