৩৫ টাকায় ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল ও ৪৮ টাকায় আতপ চাল কিনবে সরকার
আগামী মৌসুমে কেজি ৩৫ টাকা দরে ৩ দশমিক শূন্য লাখ মেট্রিক টন ধান, ৪৯ টাকা কেজি দরে ৫ দশমিক শূন্য লাখ টন সিদ্ধ চাল ও ৪৮ টাকা কেজি দরে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।
রবিবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য (এমপি) সেলিমুজ্জামান মোল্যার এক প্রশ্নের উত্তরে খাদ্যমন্ত্রী এ কথা জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিম্টার কায়সার কামাল।
প্রশ্নে এমপি সেলিমুজ্জামান মোল্যা জানতে চান আগামী মৌসুমে গোপালগঞ্জ জেলায় খাদ্যসংগ্রহের কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন কি না, করিলে, তা কী এবং খাদ্য সংগ্রহের মূল্য নির্ধারণ করা হয়েছে কি না, হলে, তা কী?
উত্তরে খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেন, খাদ্য মন্ত্রণালয়ে ৮ নভেম্বর অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় প্রতি কেজি ৩৫ টাকা দরে ৩ দশমিক শূন্য টন ধান, ৪৯ টাকা কেজি দরে ৫ দশমিক শূন্য লাখ টন সিদ্ধ চাল ও ৪৮ টাকা কেজি দরে ৫০ হাজার টন আতপ চাল সংগ্রহের জাতীয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মাঠপর্যায় থেকে প্রাপ্ত ধানের উৎপাদন ও চালের পাক্ষিক ছাঁটাই ক্ষমতা বিবেচনায় নিয়ে খুব শিগগিরই গোপালগঞ্জ জেলায় ধান-চালের লক্ষ্যমাত্রা দেওয়া হবে।
Related News
স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়াRead More
গোপালগঞ্জে ৪৮ ঘণ্টার লকডাউন ঘিরে খণ্ড খণ্ড মিছিল, শহরজুড়ে থমথমে পরিস্থিতি
নি,ষিদ্ধ আওয়ামী লীগের ডাকা টানা ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে উত্তেজনা ও আতঙ্কRead More
