সিলেট অভিমুখে ১১ দলের ট্রেনযোগে লংমার্চ স্থগিত
আগামী ২১ নভেম্বর সিলেট অভিমুখে ট্রেনযোগে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের পূর্বনির্ধারিত লংমার্চ কর্মসূচি স্থগিত করা হয়েছে। দাবি বাস্তবায়নে শিগগিরই জোটের পক্ষ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
রোববার (১৫ নভেম্বর) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১-দলীয় জোটের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান জোটের মুখপাত্র ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
ব্রিফিংয়ে বর্তমান সরকারের সমালোচনা করে হামিদুর রহমান আযাদ অভিযোগ করেন, সরকার পতিত আওয়ামী লীগের সঙ্গে গোপনে আঁতাত করেছে। তিনি বলেন, ‘সারা দেশে জুলাই যোদ্ধাদের ওপর হামলা করা হচ্ছে, ফ্যাসিস্টরা অগ্নিসংযোগ করছে। কিন্তু সরকার তা দমনে ব্যর্থ। ইচ্ছা করেই তারা এমনটি করছে। এতেই প্রমাণ হয় পতিত আওয়ামী লীগের সঙ্গে গোপনে আঁতাত করেছে সরকার।’
দণ্ডপ্রাপ্ত আসামিরা ‘জামাই আদরে’ আপ্যায়িত হচ্ছে মন্তব্য করে জামায়াতের এই নেতা বলেন, এতে প্রমাণ হয় সরকার ফ্যাসিবাদের প্রতি আনুকূল্য দেখাচ্ছে। সরকার উল্টো পথে চলা শুরু করেছে এবং তাদের ওপর মানুষের আস্থা নেই। গণভোটের রায়, জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারে সরকার দৃশ্যমান আন্তরিক না হলে জাতীয় ঐক্য সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে গত ৬ আগস্ট রাজধানীর মুক্তাঙ্গনে এক অবস্থান কর্মসূচি থেকে চার বিভাগে ধারাবাহিক লংমার্চের ঘোষণা দিয়েছিলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, গত ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম এবং ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে লংমার্চ করে ১১-দলীয় জোট। সবশেষ তৃতীয় কর্মসূচি হিসেবে গত ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা বিভাগ অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হয়, যার সমাপনী সমাবেশ হয় কুষ্টিয়ায়।
চার বিভাগের মধ্যে শেষ কর্মসূচি হিসেবে আগামী ২১ নভেম্বর সিলেট অভিমুখে লংমার্চ হওয়ার কথা ছিল। ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল অবস্থার কারণে অন্য বিভাগগুলোর মতো সড়কপথের পরিবর্তে বিকল্প হিসেবে ট্রেনযোগে সিলেটে গিয়ে রেলস্টেশনের কাছাকাছি এলাকায় পথসভা করার পরিকল্পনা করেছিল জোটটি। তবে লিয়াজোঁ কমিটির বৈঠকের পর তা স্থগিতের ঘোষণা এলো।
Related News
স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়াRead More
গোপালগঞ্জে ৪৮ ঘণ্টার লকডাউন ঘিরে খণ্ড খণ্ড মিছিল, শহরজুড়ে থমথমে পরিস্থিতি
নি,ষিদ্ধ আওয়ামী লীগের ডাকা টানা ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে উত্তেজনা ও আতঙ্কRead More
