Main Menu

মানিকগঞ্জের সাটুরিয়ায় গভীর রাতে যাত্রীবাহী বাসে আগুন

মানিকগঞ্জের সাটুরিয়ায় গভীর রাতে যাত্রীবাহী পল্লীসেবা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (০৭ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না এলাকায় এ ঘটনা ঘটে।

বাসটি একটি পোশাক কারখানার শ্রমিকদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হতো। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কে বা কারা কী উদ্দেশ্যে বাসটিতে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।

স্থানীয়দের ধারণা, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নাশকতার চেষ্টা চালাতে পারেন বলে আশঙ্কা করছেন কেউ কেউ। তবে এ ঘটনায় কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

সাটুরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউস পরিদর্শক মজিবর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসটির অনেকাংশ পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *