Main Menu

আল মিনার নিউজ

 

মিয়ানমারে ‘রোহিঙ্গা গণহত্যা’র প্রমাণ পেয়েছে হেগের আন্তর্জাতিক আদালত

মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গাদের ওপর ‘গণহত্যা’ চালিয়েছে বলে প্রমাণ পেয়েছে হেগের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রায় ঘোষণাকালে এ কথা জানান আইসিজের সভাপতি বিচারক ইয়াসাওয়া ইয়ুজি। তিনি বলেন, সাক্ষ্য-প্রমাণ থেকে এটি প্রতিষ্ঠিত হয়েছে, নির্দিষ্ট কিছু স্থানে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী নির্বিচার হত্যাকাণ্ড, পুরুষদের আলাদা করে মৃত্যুদণ্ড কার্যকর করা, যৌন সহিংসতা এবং ইচ্ছাকৃতভাবে রোহিঙ্গাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনায় জড়িত ছিল। বিচারক রায়ে আরও বলেন, আদালত প্রমাণ পেয়েছে,মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার বেসামরিক রোহিঙ্গাকে হত্যা করেছে, ব্যাপকভাবে যৌন সহিংসতা চালিয়েছে, সেইসঙ্গে শিশুদের ওপর চরম নৃশংসতা চালিয়েছে এবং ব্যাপক সংখ্যক রোহিঙ্গাRead More


চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংকের শাখায় চারটি পেট্রোল বোমা নিক্ষেপ

চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংকের পদ্মবিলা শাখা কার্যালয় লক্ষ্য করে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। এতে আগুনের সূত্রপাত হলেও নিরাপত্তাপ্রহরী ও স্থানীয়দের তৎপরতায় দ্রুত নিয়ন্ত্রণে আসে। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় কার্যালয়ের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে শহরতলির জাফরপুর বাজারে অবস্থিত ব্যাংকটির শাখা কার্যালয়ে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে মোটরসাইকেলে করে মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত ব্যাংকের সামনে আসে। তারা কার্যালয় লক্ষ্য করে একের পর এক চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এর মধ্যে একটি ভবনের ছাদে, দুটি সিঁড়ির পাশে এবং অপরটি সিসিটিভি ক্যামেরারRead More


নাশকতাকারীদের কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তাঁর স্ত্রী রুকমীলা জামানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোকাররম হোসেন রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করে জানান, অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে মোট ১৫ বছরের কারাদণ্ডের পাশাপাশি ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। তিনিRead More


আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষার ৬৪ কেন্দ্রের তালিকা প্রকাশ

২০২৬ সালের আলিম (সাপ্লিমেন্টারি) পরীক্ষার জন্য সারা দেশে ৬৪টি কেন্দ্রের সংশোধিত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। প্রকাশিত তালিকায় কেন্দ্রের ক্রমিক, কোড, নাম এবং পরীক্ষা গ্রহণের জন্য নির্ধারিত মাদ্রাসা বা প্রতিষ্ঠানের তথ্য দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তালিকা জানানো হয়। তালিকার প্রথমে রয়েছে ১০১ কোডের ঢাকা কেন্দ্র। এ কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকায়। অন্যদিকে তালিকার ৬৪ নম্বরে রয়েছে ৭২৬ কোডের সুনামগঞ্জ কেন্দ্র। এ কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে দ্বীনি সিনিয়র ফাজিল মডেল মাদ্রাসায়। ঢাকা বিভাগের কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে– ঢাকা, মানিকগঞ্জ (কোড ১১১), নারায়ণগঞ্জ (১১৭),Read More


নেশাগ্রস্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন পিতা

ঢাকার ধামরাইয়ে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে ভ্রাম্যমাণ আদালতের হাতে তুলে দিয়েছেন জন্মদাতা পিতা আতাউর রহমান। পরে ভ্রাম্যমাণ আদালত ওই ছেলেকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লী গ্রামে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত আমীর হামজার (২৮) পিতার নাম আতাউর রহমান। আমীর হামজা দুই সন্তানের জনক। স্থানীয় সূত্রে জানা গেছে, আমীর হামজা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাঝেমধ্যে মাদক সেবন করে পরিবারের সদস্যদের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করতেন। মাদকের টাকার জন্য বাড়িতে চুরি এবং বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করতেন তিনি। তার এমন আচরণে অতিষ্ঠ হয়ে পড়েন পরিবারের সদস্যরা। শেষRead More


নারায়ণগঞ্জে চার দিনের চেষ্টায় সেই কুমির উদ্ধার

প্রায় দুই মাস আগে নারায়ণগঞ্জের বন্দরের একটি পুকুরে কুমিরের দেখা মিলেছিল। এরপর অনেক খোঁজাখুঁজি করেও সেটির সন্ধান পায়নি বন বিভাগ। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও কৌতূহল তৈরি হয়। এর মধ্যে গত মঙ্গলবার বিকেলে বন্দরের মুসাপুর ইউনিয়নের আরেকটি পুকুরে কুমিরটির দেখা মেলে। এরপর সেটি উদ্ধারে অভিযান শুরু করে উপজেলা প্রশাসন, বন বিভাগ ও ফায়ার সার্ভিস। অবশেষে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে প্রায় আট ফুট লম্বা কুমিরটি উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানান, বন্দরের মুসাপুর ইউনিয়নের পাতাকাটা ভররঞ্জি পাড়া এলাকার একটি পুকুরে কুমিরটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা উপজেলা প্রশাসনকে খবর দেন।Read More


কারাগারে পাঠানোর আদেশ শুনে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি

হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়। জুলাই আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানার সামনে গুলিতে এনামুল হক নামে এক ব্যক্তি আহত হওয়ার ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। কারাগারে পাঠানোর আদেশ শুনে আদালতের কাঠগড়ার রেলিং ধরে কাঁদতে থাকেন জ্যোতিকা জ্যোতি। প্রশ্ন করেন, তাকে কেন গ্রেফতার করা হয়েছে, কী অপরাধ তার। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের গুলশান জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মুর্শিদুল আলমRead More


নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের ধরতে শুরু হচ্ছে চিরুনি অভিযান

বাইরে সহিংসতা করে ঢাকায় ঢুকে বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ধরতে এবার চিরুনি অভিযানে নামতে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) । ইতোমধ্যে এ ধরনের ব্যক্তিদের আশ্রয়স্থলগুলো নজরদারিতে এনেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী। গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা চালিয়ে ঢাকায় আশ্রয় নিচ্ছেন অনেকে। তাদের গ্রেপ্তারে কোনো অভিযান শুরু হবে কিনা— সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, এরই মধ্যে বেশ কয়েকজন সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্বকে গ্রেপ্তার করা হয়েছে। যারাRead More


ট্রাইব্যুনালে আনা-নেওয়ায় অ্যাম্বুল্যান্স চাইলেন সাবেক খাদ্যমন্ত্রী

কারাগারে থাকা সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে প্রিজন ভ্যানের পরিবর্তে অ্যাম্বুল্যান্সে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা-নেওয়ার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আবেদনটি করেন তার আইনজীবী বদিউজ্জামান তপাদার। আবেদনের শুনানিতে এই আইনজীবী বলেন, সাবেক মন্ত্রী কামরুল ইসলাম অসুস্থ। তাকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা-নেওয়া করা হয়। গাড়ির ঝাঁকুনিতে তার শারীরিক জটিলতা তৈরি হয়েছে। সে কারণে তাকে অ্যাম্বুল্যান্সে করে আনা-নেওয়ার অনুমতি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনার আবেদন করা হয়েছে। জবাবে ট্রাইব্যুনাল বলেন, দেশের কিছু কিছু জায়গায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে। পরিস্থিতির উন্নতি হলে অ্যাম্বুল্যান্সের বিষয়টি বিবেচনা করা হবে।Read More


চালু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি রেল যোগাযোগ

অবশেষে বহু কাঙ্ক্ষিত ও ঐতিহাসিক মুহূর্তের দুয়ারে এসে পৌঁছেছে পাবনাবাসী। দীর্ঘদিনের বঞ্চনা আর অন্তহীন প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজধানী ঢাকার সঙ্গে সরাসরি রেলপথে যুক্ত হচ্ছে ঐতিহাসিক পাবনা জেলা। আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় পাবনা রেলওয়ে স্টেশনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বহুল প্রতীক্ষিত এই আন্তঃনগর ট্রেন সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এদিকে নতুন এই রেল যোগাযোগ চালুর খবরে পুরো পাবনাজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে জেলাবাসীর মনে যে আক্ষেপ ও ক্ষোভ জমে ছিল, তা আজ ঘুচে যাচ্ছে নতুন এক অর্জনের মধ্য দিয়ে। রেলওয়ে সূত্র জানিয়েছে,Read More