কারাগারে ত্রিশালের সাবেক ইউপি চেয়ারম্যান আদিল সরকারের মৃত্যু
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নকিব হোসেন আদিল সরকার কারাবন্দী অবস্থায় মারা গেছেন। সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুরের কাশিমপুরে অবস্থিত হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে তাঁর মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
নকিব হোসেন আদিল সরকার ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের হদ্দেরভিটা গ্রামের বাসিন্দা। তিনি ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও এলাকার পরিচিত ব্যক্তিত্ব মরহুম মাহতাব উদ্দিন সরকার (গেদু মিঞা)-এর জ্যেষ্ঠ সন্তান।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালের জানুয়ারিতে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নকিব হোসেন আদিল সরকারসহ ছয়জনকে মৃত্যুদণ্ডাদেশ দেন। ওই সময় তিনি পলাতক ছিলেন।
পরে ২০২৩ সালের ৩০ জানুয়ারি রাতে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে র্যাব তাঁকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কারাবন্দী ছিলেন।উল্লেখ্য, ২০২৩ সালের ২৩ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একাত্তরের মুক্তিযুদ্ধের সময় ত্রিশাল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নকিব হোসেন আদিল সরকারসহ ছয়জনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পর পলাতক আসামিদের গ্রেপ্তারে নির্দেশ দেওয়া হয়েছিল।সর্বশেষ তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। সেখানেই সোমবার সকালে তাঁর মৃত্যু হয়। তবে কারা অভ্যন্তরে ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, সাবেক এই জনপ্রতিনিধির মৃত্যুর খবর তাঁর নিজ এলাকা বৈলর ইউনিয়নের হদ্দেরভিটা গ্রামে পৌঁছালে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের আবহ সৃষ্টি হয়। তাঁর মৃত্যুতে স্থানীয়দের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
Related News
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প এবং বানিজ্য বিষয়ক সদস্য মোস্তাফিজুর রহমান গ্রেফতার
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সদস্য কে.এস.এম. মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করেছেRead More
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেনRead More
